মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের মধুখালীতে সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছে। ৩ মে শনিবার সকাল ৮টার দিকে ওই সড়ক দূর্ঘটনা ঘটে। নিহত রঞ্জিত সাহা (৫৫) পেশায় কাঠ ব্যবসায়ী ছিলেন।

স্থানীয় সুত্রে জানা গেছে, শনিবার সকালে ঢাকা-খুলনা মহাসড়কের বাগাট উচ্চ বিদ্যালয়ের সামনে অবস্থিত গতিরোধক পার হওয়ার সময় সিমেন্ট বোঝাই ঢাকা থেকে আসা চুয়াডাঙ্গাগামী একটি ট্রাকের সামনের ডান পাশের চাকা বিস্ফোরণ হলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে থাকা কাঠের গোলাই এবং কাঠ ব্যবসায়ী ফরিদপুরের গোয়ালচামট এলাকার বাসিন্দা রঞ্জিত সাহাকে চাপা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।




