মেহের আমজাদ,মেহেরপুর : নেশার রাজ্যে গাঁজার কদরটা একেবারেই কম নয় মেহেরপুরে। পৌরসভার বেশ কয়েকটি স্পটে নিয়মিত পাল্লা দিয়ে হয় গাঁজা সেবনের আয়োজন। অন্যদিকে গাঁজা বিক্রেতাদের পাল্টিয়েছে গাঁজা বিক্রয়ের ধরণ। এখন শুধু কলকেতে গাঁজা নয় সিগারেট অথবা বিড়িতে ১০ টাকা থেকে শুরু করে ৩০ টাকায় একটি সিগারেট স্টিক যা ৭ থেকে ১০ টানেই গাঁজাসেবীর তৃপ্তিদায়ক সুখ অনুভব করে বলে জানালেন এক গাঁজাসেবী। একশ্রেনীর যুবসম্প্রদায়ের ভবিষ্যতের আকাশে আঁধার ছড়াতে এবং প্রজন্মকে বিপদগামী করতে মেহেরপুরে ছড়িয়ে দিচ্ছে মাদকের অপর আর এক নাম গাঁজা। এক অনুসন্ধানে বেরিয়ে এসেছে গাঁজা বিক্রয়কারীদের তথ্য। সাধুবেশধারী একাধিক ভন্ড বাবা সীমান্ত থেকে নিয়ে আসে গাঁজার চালান। এছাড়াও কিছু চোরাকারবারীরা অসাধু সীমান্ত রক্ষীদের চিহ্নিত দালালদের হাতে নগদ নারায়ন সেলামী দিয়ে বছরের পর বছর মাদক ব্যবসার সাথে সম্পৃক্ত রয়েছে। নিয়মিত যে স্থানগুলোতে গাঁজার আসর বসে তার মধ্যে উল্লেখ্য চুয়াডাঙ্গা সড়কে নির্মানাধীন বাস টার্মিনাল, আট পুকুরের প্রাচীর সংলগ্ন ঝোপঝাড় গুলোতে, পুরাতন গোরস্থান দক্ষিণ পুর্ব পাড়ার একটি বাড়ীতে, জেলা প্রাণী সম্পদ বাউন্ডারীর পরিত্যক্ত বিল্ডিং গুলোতে, মার্কস মসজিদের সংলগ্ন বাগানে, কাথুলী সড়কের একাধিক ফলজ বাগানে। এছাড়াও একাধিক স্বঘোষিত ভন্ড ফকির বাবার বাড়ীতে। অন্যদিকে গাঁজা আসক্ত কয়েকজন ক্ষুদ্র ব্যবসায়ী গাঁজা ব্যবসার সাথে জড়িত আছে বলে স্থানীয় পাড়া মহল্লাবাসীর দীর্ঘদিনের অভিযোগ আছে। আইন রক্ষাকারী সংস্থাগুলো মাঝে মধ্যেই অভিযান চালিয়ে মাদক বিক্রয়কারীদের গ্রেফতার করলেও মেহেরপুর মাদক নিয়ন্ত্রন অফিস কখনোই প্রসংশিত ভুমিকা রাখতে পারেনি এ বিষয়ে।
বিএনপি’র চেয়ার পার্সন বেগম জিয়ার সাথে মেহেরপুর-২ আসনের সাবেক এমপি আমজাদ হোসেনের সাক্ষাত

কারামুক্ত হওয়ার পর মেহেরপুর জেলা বিএনপি’র সভাপতি ও মেহেরপুর-২ (গাংনী) আসনের সাবেক সংসদ সদস্য আমজাদ হোসেন জেলা বিএনপি’র চেয়ার পার্সন বেগম খালেদা জিয়ার সাথে সাক্ষাত করেছেন। গতকাল রাত ১১ টায় তিনি বেগম খালেদা জিয়ার গুলশানস্থ কার্যালয়ে ফুল দিয়ে তাকে শুভেচ্ছা জানান। এসময় বেগম খালেদা জিয়া মেহেরপুরের বিভিন্ন বিষয় নিয়ে তার সাথে মত বিনিময় করেন। মেহেরপুর জেলা বিএনপি’র সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী মোঃ রমজান আলী এ সময় সেখানে উপস্থিত ছিলেন।
প্রথম বিভাগ ভলিবল লিগে মেহেরপুর পৌর ডিগ্রি কলেজ জয়ী
মেহেরপুর জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে মেহেরপুর স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত প্রথম বিভাগ ভলিবল লীগে মেহেরপুর পৌর ডিগ্রি কলেজ জয় লাভ করেছে।
গতকাল শুক্রবার বিকেলে মেহেরপুর স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত খেলায় মেহেরপুর পৌর ডিগ্রি কলেজ ২-০ সেটে মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর জনতা ক্লাবকে পরাজিত করে।
মেহেরপুরে মহান মে দিবস পালিত

মহান মে দিবস ও ১২৮ তম আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে মেহেরপুর জেলা প্রশাসন ও শ্রমিক সংগঠনের উদ্যোগে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টায় মেহেরপুর জেলা প্রশাসনের কার্যালয় চত্বর থেকে একটি র্যালী বের হয়ে শহীদ ড. সামসুজ্জোহা নগর উদ্যানে গিয়ে শেষ হয়। র্যালির নেতৃত্ব দেন জেলা প্রশাসক মাহমুদ হোসেন। এসময় র্যালিতে অন্যান্যের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক হেমায়েত হোসেন, সদর উপজেলা নির্বাহী অফিসার নাজনীন সুলতানা, এনডিসি আমিনুল ইসলাম, সহকারি পুলিশ সুপার আব্দুল জলিল, জেলা ইমারত নির্মানকারী শ্রমিক ইউনিয়নের সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক খাকসার আলী, রং শিল্পি শ্রমিক ইউনিয়নের সভাপতি আবু সুফিয়ান প্রমুখ। এদিকে মেহেরপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের উদ্যোগে মহান মে দিবস উপলক্ষে শহরে একটি র্যালি বের করা হয়। জেলা মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আহসান হাবিব সোনার নেতৃত্বে র্যালিতে সাধারণ সম্পাদক আব্দুল হান্নানসহ শ্রমিক নেতৃবৃন্দ ও সাধারণ শ্রমিকরা এতে অংশ নেয়। এদিকে একই দিন জেলা করাত কল শ্রমিক ইউনিয়নের সভাপতি কছিমউদ্দিনের নেতৃত্বে শহরে র্যালি শেষে বেড়পাড়া আম্রকাননে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কমিছউদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেনে সংগঠনটির নেতৃবৃন্দ। একই দিন মেহেরপুর জেলা জাতীয় পার্টির উদ্যোগে সকাল ৯ টায় মেহেরপুর শহরের বাসস্ট্যান্ড এলাকায় র্যালি শেষে জেলা জাতীয় পার্টির কার্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা জাতীয় শ্রমিক পার্টির সভাপতি ইকবাল হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেনে উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির সভাপতি আব্দুল হামিদ। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক ডাক্তার হাশেম আলী, যুগ্ম সাধারণ সম্পাদক মোসলেম আলী, প্রচার সম্পাদক মামলত হোসেন, জেলা জাতীয় কৃষক পার্টির সভাপতি আব্দুল গফুর, পৌর জাতীয় পার্টির সভাপতি আব্দুল রাজ্জাক, সদর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক কুতুবউদ্দিন, সদর উপজেলা মহিলা জাতীয় পার্টির সম্পাদিকা আফরোজা খাতুন, যুগ্ম সাধারণ সম্পাদিকা শারমিন আক্তার, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম প্রমুখ।




