ads

বৃহস্পতিবার , ১ মে ২০১৪ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

রামগঞ্জে ইভটিজিংয়ের দায়ে ছাত্রলীগ নেতার জরিমানা

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
মে ১, ২০১৪ ৭:০০ অপরাহ্ণ
রামগঞ্জে ইভটিজিংয়ের দায়ে ছাত্রলীগ নেতার জরিমানা

মনির হোসেন পাটওয়ারী,রামগঞ্জ (লক্ষ্মীপুর) : রামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেনীর পড়ুয়া এক মেধাবী ছাত্রীকে বিদ্যালয়ে আসা যাওয়ার পথে উত্যক্ত করার অপরাধে বুধবার ৩০ এপ্রিল রামগঞ্জ পৌরসভার ১নং সোনাপুর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি মোঃ রুবেল হোসেনকে দোষী সাব্যস্ত করে ১ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মাহাবুবুল আলম। বুধবার দুপুরে উপজেলা নির্বাহী কর্তকর্তার কার্যালয়ে এ জরিমানার রায় ঘোষণা করেন।

Shamol Bangla Ads

জানা গেছে, বেশ কিছুদিন যাবৎ রামগঞ্জ পৌরসভার ১নং সোনাপুর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি রুবেল হোসেন এক ছাত্রীকে বিদ্যালয়ের আসা যাওয়ার পথে এক তরফা প্রেম নিবেদন করে উত্যক্ত করে আসছিল। এতে ওই ছাত্রী প্রেম প্রস্তাবে রাজি না হওয়ায় ছাত্রলীগ নেতা ছাত্রীর হাত ও ওড়না ধরে টানাটানি করে এবং এসিড ছোঁড়ার হুমকি প্রদান করে । বিষয়টি বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেলায়েত হোসেনকে বিষয়টি জানানো হলে প্রধান শিক্ষক উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি লিখিত ভাবে অবগত করান। থানা ওসি মোহাম্মদ লোকমান হোসেন জানান রামগঞ্জ থানা পুলিশের এস আই শেখ শওকত আলী গতকাল বুধবার দুপুরে স্থানীয় ছাত্রলীগ নেতাদের সহায়তায় মোঃ রুবেল হোসেনকে উপজেলা নির্বাহী কর্তকর্তার কার্য্যালয়ে হাজির করেন। এসময় ওই ছাত্রী ঘটনার বর্ননা দিলে ছাত্রলীগ নেতা রুবেল হোসেন তার দোষ স্বীকার করেন । পরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মাহাবুবুল আলম তাকে কোন সাজা না দিয়ে ইফটিজিংয়ের দায়ে ১ হাজার টাকা জরিমানা করেন । সে সাথে আর কোন ছাত্রীকে উত্যক্ত করবেনা বলে মুছলেকা দেয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সুরাইয়া আক্তার শিউলী, ১নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোঃ নজরুল ইসলাম লেদু উপস্থিত ছিলেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!