ads

বৃহস্পতিবার , ১ মে ২০১৪ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

রামুতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু

শ্যামলবাংলা ডেস্ক
মে ১, ২০১৪ ১২:৪৪ অপরাহ্ণ
রামুতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু

রামু  (কক্সবাজার) প্রতিনিধি : কক্সবাজারের রামুতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফয়েজ উল­াহ (৪৪) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার বিকেলে উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের পূর্ব পাড়ায় এ দুর্ঘটনা ঘটে।
ফয়েজ উল­াহ মধ্যম কাউয়ারখোপ কেন্দ্রীয় জামে মসজিদের সহকারী ঈমাম এবং পেশায় ইলেকট্রিক মিস্ত্রী ছিলেন। তিনি ওই এলাকার আবদুল খালেকের ছেলে। নিহতের বাবা আবদুল খালেক জানান, মঙ্গলবার রামু আবাসিক বিদ্যুৎ সরবরাহ কাজে নিয়োজিত কর্মীরা বকেয়া বিদ্যুৎ গ্রাহকদের সংযোগ বিচ্ছিন্নকরণ অভিযান চালায়। এ সময় বিদ্যুৎ অফিসের কর্মীরা অন্য এক বকেয়াধারী গ্রাহকের সংযোগ বিচ্ছিন্ন করার সময় ভুলক্রমে ফয়েজ উল­াহর বাড়ির সংযোগটি বিচ্ছিন্ন করে দেন।
তিনি আরো জানান, বিচ্ছিন্ন করা সংযোগ চালু করার জন্য বৈদ্যুতিক খুঁটিতে উঠেন ফয়েজ উল­াহ। এসময় অসাবধানতাবশত বিদ্যুৎষ্পৃষ্ট হয়ে খুঁটি থেকে নিচে ছিটকে পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের নেওয়ার পথে তার মুত্যু হয়।

Need Ads
error: কপি হবে না!