ভোলা প্রতিনিধি : ভোলার চরফ্যাশনে ডায়রিয়া পরিস্থিতি মারাত্মক আকার ধারন করেছে। গত ১২ ঘন্টায় চরফ্যাশনের দুটি হাসপাতালে আউটডোর ও ইনডোরে ১৩০জন ডায়রিয়া রোগি চিকিৎসা নিয়েছে। হাসপাতাল দুটিতে ভর্তি হয়েছে ৪৮জন রোগি। এদের মধ্যে শিশুদের সংখ্যাই বেশি।

হাসপাতাল দুটির জরুরী বিভাগে খোঁজ নিয়ে জানা গেছে, মঙ্গলবার সকাল সোয়া ৮টা থেকে চরফ্যাশন হাসপাতাল ও দক্ষিন আইচা আধুনিক হাসপাতালে রাত সোয়া ৮টা পর্যন্ত (১২ঘন্টায়) আউটডোর ও ইনডোরে ১৩০জন ডায়রিয়া রোগি চিকিৎসা নিয়েছে।এদের মধ্যে শিশু ডায়রিয়া রোগির সংখ্যা ৯২জন। চরফ্যাশন হাসপাতালে শিশু ডায়রিয়া রোগি ৩২জন ও বৃদ্ধ ডায়রিয়া রোগি ভর্তি হয়েছে ৬জন এবং দক্ষিন আইচা আধুনিক হাসপাতালে শিশু ডায়রিয়া রোগি ৮জন ও বৃদ্ধ ডায়রিয়া রোগি ভর্তি হয়েছে ২জন।
এদিকে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ছিদ্দিকুর রহমান ডায়রিয়া পরিস্থিতির অবনতির কথা স্বীকার করে বলেন, ডায়রিয়া নিয়ন্ত্রনে খাবার স্যালাইন, ঔষধ ও জরুরী চিকিৎসা সেবায় বিশেষজ্ঞ চিকিৎসক সহ সার্বিক প্রস্তুতি ইতিমধ্যেই নেয়া হয়েছে।




