ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠি প্রেসক্লাবের সামনের সড়কে বুধবার সকাল সাড়ে ১০টায় শিশু ধর্ষনকারী সজিব হাওলাদারকে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে বিভাগীয় কমিশনারের বরাবরে স্বারক লিপি প্রদান করা হয়েছে। বে-সরকারী উন্নয়ন সংস্থা নাগরিক উদ্যোগসহ স্থানীয় মানবধিকার সংঘটন এ মানববন্ধনের আয়োজন করেন। উলেখ,যে গত ৪ মার্চ কেওড়া ইউনিয়নে ৫ বছরের এক শিশু স্কুল থেকে পানি খেতে গেলে তারুলি গ্রামের সজিব হাওলাদার তাকে বড়ই দেয়ার প্রলোভন দেখিয়ে ধর্ষন করে।




