বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি : বরিশাল বাবুগঞ্জে ভেজাল বিরোধী অভিজান পরিচালিত হয়েছে। এ সময় বিভিন্ন কারনে বেশ কয়েকটি দোকানে নগদ টাকা জরিমানা আদায় করা হয়েছে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর এর সহকারী পরিচালক মোঃ সেলিমুজ্জামান এর নেতৃত্বে গতকাল সকাল ১১ টায় বাবুগঞ্জ উপজেলার বাবুগঞ্জে বাজাওে খাদ্যে ভেজাল , মেয়াদ উত্তীর্ন পন্য বিক্রয় ও অস্বাস্থকর পরিবেশে খাদ্য পন্য বিক্রয়ের দায়ে বাবুগঞ্জে বেস কয়েকটি হোটেল, বেকারী ও ষ্টেশনারীর দোকানে বিভিন্ন পরিমানে মোট ৭ হাজার ৫ শত টাকা অর্থ জরিমান করেন। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর এর সহকারী পরিচালক মোঃ সেলিমুজ্জামান , কণজ্যুমার এসোশিয়েশন আব বাংলাদেশ(ক্যাব) এর নির্বাহী সদস্য মোঃ রফিকুল আলম , বাবুগঞ্জ থানার এস,আই আলমঙ্গীর হোসেন, জেলা মৎস্য কর্মকর্তার প্রতিনিধি আবু-বকর ছিদ্দিক ।




