ads

মঙ্গলবার , ২৯ এপ্রিল ২০১৪ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

চুয়াডাঙ্গায় সীমান্ত হাট স্থাপনে বিজিবি-বিএসএফ’র যৌথ পরিদর্শন

শ্যামলবাংলা ডেস্ক
এপ্রিল ২৯, ২০১৪ ৭:১২ অপরাহ্ণ

CCCCচুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাংগা জেলার জীবননগর থানার মেদেনীপুর গ্রামে চ্যাংখালী নামক স্থানে বিজিবি-বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায় বর্ডার হাট স্থাপনের স্থান নির্বাচনের জন্য যৌথ পরিদর্শন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে এই যৌথ পরিদর্শন হয়।
চুয়াডাঙ্গা ৬ বিজিবি’র অধিনায়ক লে. কর্ণেল এস এম মনিরুজ্জামান সোমবার সন্ধা ৭ টার দিকে ঘটনাস্থল থেকে ফিরে সাংবাদিকদের জানান, ৬ বর্ডার গার্ড  ব্যাটালিয়নের (বিজিবি) অধীনস্থ জীবননগরের মেদেনীপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় মেইন পিলার ৬৪ এর নিকট বিজিবি ও বিএসএফে’র প্রতিনিধি দল পরিদর্শন করেন। পরিদর্শনে মেইন পিলার ৬৩/৫৬-টি হতে ৬৩/৫৭-টি সংলগ্ন ৭৫ ী ৭৫ মিটার আয়তনের (যার অর্ধেক বাংলাদেশ আর অর্ধেক ভারত) বর্ডার হাট স্থাপনের স্থান নির্বাচনের জন্য উভয় কমান্ডার একমত পোষন করেন। তিনি আরও জানান, শান্তিপূর্ণ ভাবে বর্নিত পরিদর্শন কার্যক্রম শেষ হয়। খুব শিঘ্রই নির্বাচিত স্থানে সীমান্ত (বর্ডার) হাট বসবে বলে তিনি আশা প্রকাশ করেন।
পরিদর্শন দলে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন, চুয়াডঙ্গা ৬ বিজিবি’র অধিনায়ক বিএ-৪২৯২ লেঃ কর্ণেল এসএম মনিরুজ্জামান ও ভারতের পক্ষে নেতৃত্ব দেন ১১৩ বিএসএফ ব্যাটালিয়নের সেকেন্ড ইন কমান্ড সুরেশ কুমার।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!