শ্যামলবাংলা স্পোর্টস : জয় দিয়েই জাতীয় ক্রিকেট লিগের শিরোপা উৎসব করেছে ঢাকা বিভাগ। জাতীয় ক্রিকেট লিগের শেষ দিন গতবারের চ্যাম্পিয়ন খুলনাকে সহজেই ৫ উইকেটে হারিয়েছে দ্বিতীয় দিনেই শিরোপা নিশ্চিত করা ঢাকা।
মঙ্গলবার কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ১ উইকেটে ৯৬ রান নিয়ে খেলা শুরু করে ঢাকা। জয়ের জন্য শেষ দিন আর ১২৮ রান প্রয়োজন ছিল ঢাকার। চা-বিরতির আগেই আরো চার উইকেট হারিয়ে সেই লক্ষ্যে পৌঁছে যায় দলটি। এতে সবচেয়ে বড় অবদান ৯০ রানের চমৎকার ইনিংস খেলা রনি তালুকদারের। তার ২৪০ বলের ইনিংসে ছিল ১১টি চার ও ২টি ছক্কা।
জাতীয় ক্রিকেট লিগের পয়েন্ট তালিকা:

দল ম্যাচ জয় হার ড্র মোট পয়েন্ট
ঢাকা ৭ ৫ ১ ১ ১৩৩.০০
রাজশাহী ৭ ৪ ০ ৩ ১১১.০০
রংপুর ৭ ৩ ১ ৩ ৯২.০০
খুলনা ৭ ২ ১ ৪ ৮৪.০০
সিলেট ৭ ২ ৪ ১ ৬৭.০০
চট্টগ্রাম ৭ ২ ৩ ২ ৬৪.০০
ঢাকা মেট্রো ৭ ১ ৪ ২ ৬০.০০
বরিশাল ৭ ০ ৫ ২ ৩১.০০




