শ্যামলবাংলা ডেস্ক : নির্বাচনের পর সাংসদরা চাইলে প্রধানমন্ত্রী হতে প্রস্তুত রাজিব গান্ধি পুত্র রাহুল গান্ধী । একটি বেসরকারী টেলিভিশন চ্যানেলের সাথে এক সাক্ষাৎকারে ২৩ এপ্রিল বুধবার তিনি ওই ইচ্ছাপ্রকাশ করেছেন ।

দশ বছরে ইউপিএ-এ সরকার যে কিছু ভুলও করেছে অকপটে সেকথা স্বীকার করে কংগ্রেস সহ-সভাপতির দাবি তাঁর নেতৃত্বে কেন্দ্রে সরকার তৈরি হলে দেশে আমূল পরিবর্তন আনবে সেই সরকার। আম আদমির হাতে আরও ক্ষমতা তুলে আনার উপরে তাঁর সরকার জোর দেবেন বলে জানিয়েছেন রাহুল।




