শ্যামলবাংলা বিনোদন : ‘পথকলি’ শিরোনামের একটি নতুন ছবিতে অভিনয় করতে যাচ্ছেন নবাগত চিত্রনায়ক শিপন। আবদুলাহ জহির বাবুর কাহিনী ও সংলাপে ছবিটি পরিচালনা করবেন জাকির হোসেন রাজু।
বাংলাদেশের অবহেলিত পথশিশুদের নিয়ে ছবিটি নির্মিত হচ্ছে। ছবিটির ব্যাপারে পরিচালক জাকির হোসেন রাজু জানান, আমাদের দেশের অবহেলিত পথ শিশুদের নিজেদের জীবনের গল্প নিয়ে পুরো ছবিটি নির্মিত হবে। এখানে মুল চরিত্র অভিনয় করবেন শিশুরাই। তাই নায়ক হিসেবে হিসেবে শিপন থাকলেও নায়িকা এখনো ঠিক করা হয়নি। সবকিছু ঠিক থাকলে মে মাসের প্রথম সপ্তাহ থেকে নতুন এ ছবিটির কাজ শুরু করবেন বলে জানিয়েছেন ছবির পরিচালক।
উলেখ্য, বর্তমানে শিপন সৈকত নাসিরের ‘দেশা দ্যা লিডার’, শহিদুল ইসলাম খোকনের ‘ব্লাংক চেক’সহ বেশকিছু ছবিতে কাজ করছেন।




