ads

মঙ্গলবার , ২২ এপ্রিল ২০১৪ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নরসিংদীতে লেডি সন্ত্রাসী বাহিনীর আক্রমনে স্বামী-স্ত্রী আহত

শ্যামলবাংলা ডেস্ক
এপ্রিল ২২, ২০১৪ ৭:৪৮ অপরাহ্ণ

NNNনরসিংদী প্রতিনিধি :  বাড়ীর সীমানা দেয়াল ভাঙ্গার কু-কাজে বাধা দেয়ায় নজরুল নামে এক মোটরসাইকেল মেকানিক্সকে কুকুর পেটা করে সারা শরীর তুলোধূনো করে দিয়েছে স্থানীয় জয়নব বাহিনীর সন্ত্রাসীরা। একই সময় স্বামীকে বাঁচাতে গিয়ে সন্ত্রাসীদের দায়ের কোপে আহত হয়েছে নজরুলের স্ত্রী শরীফা বেগম। মারাত্মক আহত অবস্থায় নজরুল তার স্ত্রী শরীফাকে নরসিংদী জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত সোমবার রাত ১০ টায় শিবপুর উপজেলার ভরতেরকান্দী গ্রামে এই বর্বরোচিত কান্ডটি ঘটেছে।
জানা গেছে, ভরতেরকান্দী গ্রামের মোটরসাইকেল মেকানিক্স নজরুল নরসিংদীর জবা টেক্সটাইল মিল গেইট এলাকায় ওয়ার্কসপ চালিয়ে জীবীকা নির্বাহ করে। সোমবার রাতে বাড়ী ফিরে শুনতে পায় কে বা কারা তার বাড়ীর সীমানা দেয়াল ভেঙ্গে ফেলছে। খবর পেয়ে নজরুল, তার স্ত্রী ও আত্মীয়-স্বজন দৌড়ে ঘটনাস্থলে গিয়ে সন্ত্রাসীদেরকে বাধা প্রদান করে। এসময় একই গ্রামের সন্ত্রাসী জয়নব তার স্বামী আনোয়ার হোসেন, দেলোয়ার, সোলমান, ইউসুফ, মামুন, জাকারিয়া, আকলিমা, কারিমা সহ ১০/১৫ জনের এক দল সন্ত্রাসী তার উপর হামলা চালায়। জয়নবের নেতৃত্বে সন্ত্রাসীরা লোহার রড, বাশের লাঠি দিয়ে নজরুলকে কুকুরের মত এলোপাতারি পিটাতে থাকে। এক পর্যায়ে মারাত্মক আহত হয়ে নজরুল মাটিতে লুটিয়ে পড়লে সন্ত্রাসীরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কোপ দিতে উদ্ব্যত হয়। এসময় শরীফা স্বামীকে রহ্মা করতে দৌড়ে গেলে সন্ত্রাসীরা তার হাতে ধারালো দা দিয়ে কোপ মারে। মারাত্মক রক্তাক্ত অবস্থায় শরীফা মাটিতে লুটিয়ে পড়লে আত্মীয়-স্বজন ও আশেপাশের লোকজন তাদেরকে উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে ভর্তি করে। এ ব্যাপারে শিবপুর থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। নজরুলের আত্মীয়-স্বজন জানিয়েছে, জয়নব ভরতেরকান্দী গ্রামের একজন সন্ত্রাসী মহিলা। তার বিরোদ্ধে শিবপুর থানায় একাধিক মামলা রয়েছে। মহিলা সন্ত্রাসী জয়নব বাইরে থেকে ভাড়াটে সন্ত্রাসী নিয়ে এলাকায় সন্ত্রাস করে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!