ads

সোমবার , ২১ এপ্রিল ২০১৪ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

গাবতলীতে অগ্নিকান্ডে পোল্টিফার্ম ও কটনমিল ভস্মিভুত

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
এপ্রিল ২১, ২০১৪ ২:৪৪ অপরাহ্ণ
গাবতলীতে অগ্নিকান্ডে পোল্টিফার্ম ও কটনমিল ভস্মিভুত

গাবতলী (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার গাবতলীতে বিদ্যুৎ’র শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডে শুভেচ্ছা কটন মিল ও পোল্ট্রী ফার্মের খাদ্য গুদাম ভস্মিভুত হয়েছে। এতে ঐ ব্যাবসায়ীর প্রায় ৩০ লক্ষ টাকার ক্ষতি সাধিত হয়েছে । গতকাল রোববার দুপুর অনুমার ১টায় এঘটনা ঘটে বলে স্থানীয়রা জানিয়েছে। ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রনে আনে। পৌর এলাকার জয়ভোগা আকন্দ পাড়া গ্রামের রেজাউল করিম খোকন নাড়–য়ামালা হাট রোড সংলগ্ন চাকলা নামক স্থানে স্থানে দীর্ঘ দিন যাবত শুভেচ্ছা পোল্ট্রী ফার্ম ও মিনি কটন মিলস্ এর ব্যাবসা করে আসছিল । যাতে প্রায় বিভিন্ন এলাকার ৫০ টিরও বেশি পরিবার শ্রমিকের কাজকর্ম করে জীবিকা নির্বাহ করত । ঘটনার দিন দুপুরে মিল চলাকালে হঠাৎ করে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সুত্র পাত হয়। ৩০ মিনিটে মধ্যে পুরা কারখানায় আগুন ভস্মিভুত যায় । খবর পেয়ে আশপাশের গ্রামের লোকজন আগুন নিভাতে ছুটে আসে । এদিকে ঘটনার সংবাদ পেয়ে থানা পুলিশের সহযোগিতায় ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রনে আনে। অগ্নিকান্ডে মুরগির খাবার, ৩টি মেশিন, ও ঝুট কাপড়সহ প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ফার্মের মালিক জানিয়েছে।

Need Ads
error: কপি হবে না!