চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি : বাগেরহাটের চিতলমারীতে বছরের ৪ মাস পার হলেও এখনও প্রায় শতাধিক শিক্ষার্থীরা হাতে পায়নি তাদের বিষয় ভিত্তিক কয়েকটি পাঠ্য পুস্তক। নবম শ্রেণীতে মোট চতুর্থ বিষয় সহ ১২টি বিষয় রয়েছে। তার মধ্যে গণিত সহ আরো ৩টি বিষয়ের বই বছরের শুরু থেকে শিক্ষার্থীরা হাতে পায়নি।

জানা গেছে, এখানে মাধ্যমিক পর্যায়ে প্রায় ১০ হাজার শিক্ষার্থী রয়েছে। এদের অর্ধবার্ষিকী পরীক্ষা আগামী জুনে অনুষ্ঠিত হবে। কিন্তু ৯ম শ্রেনীর শিক্ষার্থীদের বিষয় ভিত্তিক কিছু বই এখনও হাতে না পাওয়ার কারনে শিক্ষার্থীসহ শিক্ষক ও অভিভাবকরা চিন্তিত। চিতলমারীর কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের সাথে আলাপ হলে তারা জানায়, চিতলমারী এস,এম মডেল, বড়বাড়িয়া, রহমতপুর, ত্রিপলী মাধ্যমিক বিদ্যালয়সহ আরো কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের ৯ম শ্রেণীর গণিত সহ বানিজ্য বিভাগে এ সমস্যার সৃষ্টি হয়েছে। বিষয়টি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে ফেব্র“য়ারী মাসেই বাড়তি পাঠ্যপুস্তুকের চাহিদাপত্র প্রেরণ করেছেন বলেও জানান। উলেখ্য সরকারের ঘোষনা অনুযায়ী জানুয়ারীতে সব শিক্ষার্থীর হাতে পাঠ্য পুস্তক তুলে দিবার কথা থাকলেও তার ব্যতিক্রম হয়েছে এ উপজেলায়। এতে ক্ষতিগ্রস্থ একাধিক শিক্ষার্থী জানান, পাঠ্য পুস্তুকের এ সমস্যার কারনে তাদের কাঙ্খিত ফলাফল অর্জিত হবে না।
এ ব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ রফিকুল ইসলাম জানান, বছরের শুরুতে শিক্ষা প্রতিষ্ঠানের চাহিদাপত্র অনুযায়ী পাঠ্য পুস্তক সরবরাহ করা হয়েছে। তবে বছরের শুরুতে ৯ম শ্রেনীর শিক্ষার্থীরা গ্র“প পরিবর্তন করায় এ সমস্যা সৃষ্টি হয়েছে। আশা করি অতিদ্রুত এ সমস্যার সমাধান হবে।




