ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি : ছাতকে গলায় ফাঁস লাগিয়ে হালিমা বেগম (২৫) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছে। ১৮ এপ্রিল শুক্রবার সকালে পৌর শহরের মন্ডলীভোগ এলাকায় এ ঘটনা ঘটে। হালিমা নোয়ারাই ইউনিয়নের জোড়াপানি গ্রামের বাবুল মিয়ার স্ত্রী। মন্ডলীভোগের ভাড়াটে বাসায় স্বামীর অবর্তমানে সকালে তীরের সাথে ওড়না পেছিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে হালিমা। ভেতর থেকে দরজা বন্ধ থাকায় লোকজন বসতঘরের বেড়ার ফাঁক দিয়ে ঝুলন্ত লাশ দেখে স্থানীয় কাউন্সিলর তাপস চৌধুরীকে ঘটনাটি অবগত করেন। পরে পুলিশ এসে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে সুনামগঞ্জ মর্গে প্রেরন করে। এ ঘটনায় থানায় ইউডি মামলা রুজু করা হয়েছে।
ছাতকে ভারতীয় মদসহ ব্যবসায়ী গ্রেফতার

ছাতকে ভারতীয় মদসহ রাকিব মিয়া (২৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে পৌর শহরের গনেশপুর খেয়াঘাট থেকে তাকে গ্রেফতার করা হয়। সে ইসলামপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের মুজিবুর রহমানের পুত্র। গোপন সংবাদের ভিত্তিতে ছাতক থানার এসআই আহমদ মঞ্জু মুর্শেদ অভিযান চালিয়ে ভারতীয় ৬বোতল অফিসার্স চয়েজ মদসহ তাকে গ্রেফতার করেন। শুক্রবার সকালে তাকে জেল হাজতে প্রেরন করা হয়েছে।




