ads

বৃহস্পতিবার , ১৭ এপ্রিল ২০১৪ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

শ্যামলবাংলা ডেস্ক
এপ্রিল ১৭, ২০১৪ ৬:৩৮ অপরাহ্ণ
শেরপুরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

স্টাফ রিপোর্টার : পারিবারিক কলহের জেরধরে শেরপুরে ছোট ভাইয়ের হাতে খুন হয়েছেন বড় ভাই।  ১৬ এপ্রিল বুধবার রাতে  সদর উপজেলার রৌহা  চরপাড়া গ্রামে ওই ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ রাতেই ঘাতক ভাই ছোরহাব আলী(৩৫)কে গ্রেফতার করে নিহত বড়ভাই কাশেম আলীর(৫২) লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। বৃহস্পতিবার ময়না তদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। অন্যদিকে গ্রেফতারকৃত ছোরহাব আলীকে দুপুরে আদালতে সোপর্দ করা হয়।

Shamol Bangla Ads

জানা যায়, সদর উপজেলার রৌহা চরপাড়া গ্রামের আঃ জব্বারের বড় ছেলের কাশেম আলীর সাথে ছোট ছেলে ছোরহাব আলীর জমাজমি নিয়ে বিরোধ চলে আসছিল। বুধবার রাত ৮ টার দিকে একই গ্রামের প্রতিবেশী সুজনের দোকানে বড় ভাই কাশেম আলী পান খেতে গেলে ওই ঘটনার জের ধরে পূর্ব পরিকল্পিতভাবে ছোট ভাই ছোরহাব আলী ধারালো দা দিয়ে কাশেম আলীকে এলোপাথাড়ী কুপিয়ে নৃশংসভাবে হত্যা করে। ঘটনার পর ঘাতক ভাই পালিয়ে যাওয়ার সময় গ্রামবাসী তাকে আটক করে। ওই ঘটনায় সদর থানায় একটি হত্যা মামলা রুজু হয়েছে।

Need Ads
error: কপি হবে না!