সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর সাপাহারে উপজেলা সরকারী খাদ্য গুদামে ন্যায্য মূল্যে আভ্যন্তরিন গম সংগ্রহ অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন বিকেলে ঘোষনা করা হয়েছে।
৭ এপ্রিল সোমবার বিকেলে উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শামসুল আলম শাহ চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে এ কর্মসূচীর শুভ উদ্বোধন ঘোষনা করেন। এ সময় সেখানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রুহুল আমিন মিঞা, খাদ্য নিয়ন্ত্রক এমদাদুল হক, অগ্রণী ব্যাংক সাপাহার শাখা ব্যাবস্থাপক মোহাঃ আজিজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ওমর আলী, উপজেলা খাদ্য শস্য সংগ্রহ ও মনিটরিং কমিটির সদস্য মন্মত সাহা, আব্দুল খালেক মাষ্টার, খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা রিয়াজুল হক প্রমুখ। সাপাহার উপজেলা ৬ ইউনিয়নের প্রান্তিক গম চাষীদের নিকট থেকে ২৭ টাকা কেজি দরে ২ হাজার ৩ শত ৭৭ মেঃ টঃ গম সংগ্রহ করা হবে।




