ads

সোমবার , ৭ এপ্রিল ২০১৪ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ভোলায় ধর্ষনের অভিযোগে চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
এপ্রিল ৭, ২০১৪ ১১:২২ পূর্বাহ্ণ
ভোলায় ধর্ষনের অভিযোগে চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা

ভোলা প্রতিনিধি : অবশেষে আব্দুল্লা­হপুর ইউনিয়নের চেয়ারম্যান ইসমাইল হোসেন রাসেলকে আসামি করে চরফ্যাশন থানায় ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। ৬ এপ্রিল রবিবার সকাল সাড়ে আট মামলাটি দায়ের করেন ধর্ষিতা গৃহবধূ। শুক্রবার বিকেল ৪টায় ইউনিয়ন পরিষদ কক্ষে ধর্ষিত হওয়ার প্রায় ৪২ ঘণ্টা পর মামলাটি দায়ের করেন তিনি। এদিকে আব্দুল­াহপুর ইউনিয়ন পরিষদ কক্ষে সংবাদ সম্মেলনে চেয়ারম্যান ইসমাইল হোসেন রাসেল নিজেকে নির্দোষ দাবি করে বলেছেন, ‘অন্যের পাপ তার ওপর চাপানোর চেষ্টা হয়েছে। রাজনৈতিক প্রতিপক্ষ ওই নারীকে তার বিরুদ্ধে সুপরিকল্পিতভাবে ব্যবহার করেছেন।’ তিনি ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি করেন। রাসেল দাবি করেন, গত ২৯ মার্চ দিবাগত রাতে ওই নারীর ভাসুর সিরাজ ও তার এক বন্ধু ঢাকার চলচ্চিত্র ব্যবসায়ী নেশা করে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়। প্রায়ই তারা এমনটা করতো। স্থানীয় লোকজন এবং নারীর স্বামী নিজেও বিষয়টি কমবেশি জানতো। ২৯ মার্চ রাতে স্ত্রীর সঙ্গে ভাসুর সিরাজ ও তার বন্ধুর দৈহিক সম্পর্কের বিষয়টি স্বামী রফিকুল ইসলাম দেখে ফেলে। বিক্ষুব্ধ স্বামী রফিক এসময় স্ত্রীকে মারধর করে। স্বামী রফিকুল ইসলাম ঘটনাটি দেখে ফেলায় ভাসুর সিরাজ তার বন্ধু থেকে ডাচ বাংলা ব্যাংকের এক লাখ টাকার একটি চেক নিয়ে তার স্বামী রফিকুল ইসলামকে দিয়ে ঘটনাটি ধাপাচাপা দিতে চেষ্টা করে। তিনি বলেন, ‘আমার রাজনৈতিক প্রতিপক্ষ সিরাজ ওই নারীকে ব্যবহার করে আমার বিরুদ্ধে ব্যবহার করেছে। নিরপেক্ষ এবং সঠিক তদন্তে প্রকৃত সত্য প্রকাশ পাবেই পাবে বলে আমি আশাবাদী।’ সংবাদ সম্মেলনে পরিষদের সদস্য, কথিত ধর্ষিতার দুই শিশু সন্তান এবং স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন। উলে­খ্য, স্বামীর নির্যাতনের বিচার চাইতে ইউপি চেয়ারমানের কাছে এসেছিলেন ওই গৃহবধূ। কিন্তু বিচার না পেয়ে ধর্ষিত। চরফ্যাশনের আব্দুল­াহপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইসমাইল হোসেন রাসেল ওই গৃহবধূকে ধর্ষণ করেন শুক্রবার বিকেলে।

চরফ্যাশনে বন কর্মকর্তার বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার অভিযোগ

Shamol Bangla Ads

ভোলার চরফ্যাশন উপজেলার ঢালচর ইউনিয়নে এক গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে লুৎফর রহমান নামে এক বন (বিট) কর্মকর্তার বিরুদ্ধে মামলা হয়েছে।
রোববার দুপুরে ভোলা জেলা ও দায়রা জজ এবং নারী ও শিশু নির্যাতন দমন আদালতে ওই গৃহবধূ বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
এদিকে, এর আগেই অভিযুক্ত লুৎফর রহমান বাদীপক্ষের বিরুদ্ধে পাল্টা মামলা করেছেন। এ ঘটনায় পুরো এলাকায় ব্যাপক তোলপাড় শুরু হয়েছে।
মামলার বিবরণ ও ভিকটিমের অভিযোগে জানা যায়, গত কয়েক দিন থেকে ঢালচর বিটের ভারপ্রাপ্ত কর্মকর্তা লুৎফর রহমান স্থানীয় এক জেলের স্ত্রীকে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। কিন্তু ওই গৃহবধূ রাজি না হওয়ায় লুৎফর রহমান ক্ষিপ্ত হয়ে ওঠেন।
গত ৩ এপ্রিল রাত ১১টার দিকে লুৎফর রহমান ওই গৃহবধূর ঘরে প্রবেশ করে ধর্ষণের চেষ্টা চালায়। গৃহবধূর চিৎকারে লোকজন ছুটে এলে লুৎফর রহমান তার ব্যবহৃত মোবাইল ফোন ফেলে পালিয়ে যায়। এ ঘটনায় রবিবার দুপুরে ভোলার আদালতে বাদী হয়ে একটি মামলা করেন ভিকটিম।
ভিকটিম জানান, বিট কর্মকর্তা লুৎফর রহমান প্রায়ই তাকে কুপ্রস্তাব দিত। বিষয়টি তার স্বামীকে জানালেও লোকলজ্জার ভয়ে এলাকার কাউকে জানানো হয়নি।
তিনি আরো জানান, আগে বিষয়টি নিয়ে স্থানীয় দক্ষিণ আইচা থানায় অভিযোগ করলেও পুলিশ মামলা নেয়নি।
তবে এ অভিযোগ অস্বীকার করে দক্ষিণ আইচা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) দায়িত্বে থাকা উপপরিদর্শক (এসআই) আ. রব জানান, কেউ ধর্ষণ চেষ্টার অভিযোগে নিয়ে তার কাছে আসেনি।
তিনি জানান, গত ৪ এপ্রিল ঢালচর বিট কর্মকর্তা লুৎফর রহমান বাদী হয়ে ওই গৃহবধূসহ তিন জনের নাম উলে­খ করে ও অজ্ঞাতপরিচয় আরো ২০/৩০ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। মামলায় আসামিদের বিরুদ্ধে সরকারি কাজে বাধাদান ও সরকারি কর্মকর্তাকে মারধরের অভিযোগ আনা হয়।
এ বিষয়ে জানতে বিট কর্মকর্তা লুৎফর রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
তবে বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন বলেন, ৩ এপ্রিল ওই আসামিরা গাছ চুরি করতে গেলে বন বিভাগের কর্মকর্তা বাধা দেন। এতে তারা ক্ষিপ্ত হয়ে বিট কর্মকর্তাকে মারধর করে। তিনি এখন চরফ্যাশন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ভোলায় জাতীয় সঞ্চয় সপ্তাহ ২০১৪ পালিত

ভোলা প্রতিনিধি : বর্নাঢ্য র‌্যালী আলোচনা সভার মধ্যদিয়ে ভোলায় জাতিয় সঞ্চয় সপ্তাহ ২০১৪ পালিত হয়। শনিবার সকাল ১০টায় সঞ্চয় অধিদপ্তরের জেলা কার্যালয় থেকে র‌্যালীটি বের হয়ে জেলা প্রশাসকের কার্যালয় হয়ে নূতন বাজার এসে শেষ হয়। পরে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সঞ্চয় ব্যুরোর সহকারী পরিচালক মোঃ রিয়াজুল ইসলাম, এসময় আরো উপস্থিত ছিলেন, ডাচ বাংলা মোবাইল ব্যাংক এর পরিচালক মোঃ জাকির হোসেন, জেলা প্রশাসনের পক্ষে মোঃ তরিকুল ইসলামসহ পুলিশ প্রশাসনের ব্যাক্তি বর্গ। আলোচনা সভায় জেলা সঞ্চয় ব্যুরোর সহকারী পরিচালক মোঃ রিয়াজুল ইসলাম বলেন, সঞ্চয় এখন সময়ের দাবী এ সেবাকে তৃনমূল পর্যায়ে ছড়িয়ে দিয়ে সকল পরিবারকে প্রবৃদ্ধির আওতায় এনে এ অঞ্চলের পুজিহীন মুনুষ গুলোকে সমৃদ্ধশালী করে তোলাই হবে সঞ্চয় সপ্তাহ ২০১৪ এর মূল লক্ষ। সঞ্চয় সপ্তাহের এ কর্মসুচি আগামী ১১ এপ্রিল পর্যন্ত চলমান থাকবে বলেও তিনি জানান।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!