ads

শনিবার , ৫ এপ্রিল ২০১৪ | ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বেনাপোলে সাড়ে ১৭ কোটি টাকার প্রসাধনী পণ্য আটক

শ্যামলবাংলা ডেস্ক
এপ্রিল ৫, ২০১৪ ৫:১৪ অপরাহ্ণ
বেনাপোলে সাড়ে ১৭ কোটি টাকার প্রসাধনী পণ্য আটক

ইয়ানুর রহমান (যশোর) : যশোর- বেনাপোল সড়কের শার্শার আমড়াখালী বিজিবি চেকপোস্ট থেকে ১৭ কোটি ৪৪ লাখ টাকা মূল্যের বিভিন্ন প্রকারের প্রসাধনী সামগ্রী আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। এসময় ওইসব পণ্যবাহী একটি কাভার্ডভ্যানও জব্দ করা হয়। শনিবার সকাল ১০টার দিকে ওই কাভার্ড ভ্যানে তল­শি চালিয়ে এগুলো আটক করা হয়।
যশোর ২৬ ব্যাটালিয়ন বিজিবির সিও লে. কর্নেল মতিউর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকালে বেনাপোল স্থলবন্দর থেকে ছেড়ে আসা একটি কাভার্ড ভ্যানে তল­াশি চালিয়ে কাগজপত্র বিহীন ১৭ কোটি ৪৪ লাখ টাকা মূল্যের প্রসাধনী সামগ্রী আটক করা হয়। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চালকসহ চোরাচালানীরা গাড়ি ফেলে পালিয়ে যায়।
আটক হওয়া মালামাল পরবর্তীতে যশোর কাস্টমস আটক শাখায় জমা দেওয়া হবে বলে জানান তিনি।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!