শ্যামলবাংলা বিনোদন : বাংলাদেশ ক্রিকেট দলের খেলা নিয়মিত দেখেন হালের জনপ্রিয় চলচ্চিত্র অভিনেত্রী মাহিয়া মাহি। ব্যস্ততার কারণে মাঠে না গেলেও টিভিতে খেলা দেখতে ভুল করেন না তিনি। আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিয়েছে প্রিয় দল। পুরো দেশ এখন ফ্ল্যাশমব জ্বরে ভুগছে। বাদ যাননি মাহিও। অফিসিয়াল ইভেন্ট সং ‘চার ছক্কা হই হই বল গড়াইয়া গেল কই’ গানটির ফ্ল্যাশমবে অংশ নিয়েছেন তিনি। ফ্লাশমব প্রসঙ্গে মাহি বলেন, বাংলাদেশ ক্রিকেট দলের ভক্ত আমি। ক্রিকেট মানেই উন্মাদনা। প্রিয় দলের জন্য এটা আমাদের উপহার।
এটি নির্মাণ করেছে প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। এতে মাহির সঙ্গে আরও আছেন শিপন, রোজ, আলিরাজ প্রমুখ। রবিবার সাভারের একটি লোকেশনে এর দৃশ্য ধারণ করা হয়। কয়েক দিনের মধ্যে ইউটিউবে দেখা যাবে ফ্ল্যাশমবটি।




