ads

বৃহস্পতিবার , ৩ এপ্রিল ২০১৪ | ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
এপ্রিল ৩, ২০১৪ ১০:২৫ পূর্বাহ্ণ

HSCশ্যামলবাংলা ডেস্ক : সারাদেশে ২০১৪ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা ৩ এপ্রিল বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে। ৮ টি সাধারণ শিক্ষা বোর্ডসহ ১০ বোর্ডে এবার ১১ লাখ ৪১ হাজার ৩শ ৭৪ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। এরমধ্যে ছাত্র ৬ লাখ ৬ হাজার ২৯ এবং ছাত্রী ৫ লাখ ৩৫ হাজার ৮১ জন। ২ এপ্রিল বুধবার সচিবালয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এক সংবাদ সম্মেলনে ওইসব তথ্য জানান। এসময় শিক্ষামন্ত্রী জানান, ৩ এপ্রিল থেকে তত্ত্বীয় পরীক্ষা শুরু হয়ে চলবে ৫ জুন পর্যন্ত। ব্যবহারিক পরীক্ষা ৭ থেকে শুরু হয়ে ১৬ জুনের মধ্যে শেষ হবে। এবার ২৫টি বিষয়ে সৃজনশীল পদ্ধতিতে পরীক্ষা হবে।
এ সময় শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সোহরাব হোসেন ও এএস মাহমুদ, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালক ফাহিমা খাতুন এবং ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তাসলিমা বেগমসহ বিভিন্ন বোর্ডের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।
সাধারণ ৮ বোর্ডের এইচএসসিতে এবার মোট শিক্ষার্থী ৯ লাখ ২৪ হাজার ১শ ৭১ জন। মাদ্রাসায় আলিম পরীক্ষায় মোট শিক্ষার্থী ১ লাখ ৭ হাজার ৫শ ৫৭ জন। কারিগরি বোর্ডের এইচএসসি (ভোকেশনাল) পরীক্ষায় শিক্ষার্থী ১ লাখ ৪ হাজার ৬শ ৬৯ জন।
সারাদেশে মোট দুই হাজার ৩শ ৫২টি কেন্দ্রে এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ বছর শিক্ষা প্রতিষ্ঠান বেড়েছে ৩শ ১টি। কেন্দ্র সংখ্যা বেড়েছে ৬৪টি। বিদেশের ৫টি কেন্দ্রে এবার ২শ ২ শিক্ষার্থী পরীক্ষা দেবে। পরীক্ষা নকলমুক্ত ও সুষ্ঠু পরিবেশে সম্পন্ন করার জন্য শিক্ষামন্ত্রী সবার সহযোগিতা কামনা করেন।

Need Ads
error: কপি হবে না!