নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে ৭ বছরের শিশুকে ধর্ষণ ও এক যুবতীকে অপহরণ করে ধর্ষণের অভিযোগে থানায় পৃথক ২টি মামলা হয়েছে।

জানা গেছে, নন্দীগ্রাম উপজেলার বড় ডেরাহার গ্রামের গোলাম রব্বানীর ৭ বছর বয়সি শিশুকন্যাকে একই গ্রামের আহম্মদ আলী (৬০) গত ৬ ফেব্র“য়ারি বিকেল আনুমানিক ৪ টায় ধর্ষণের ঘটনা ঘটায়। বিষয়টি নিয়ে গ্রাম্য সালিশ হয়। এতে কোন প্রতিকার না হওয়ায় গত ১লা এপ্রিল তার মা রেনুকা বেগম বাদী হয়ে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করে। মামলাটি এসআই আকিবুল ইসলাম তদন্ত করছেন। অপরদিকে বড় ডেরাহার গ্রামের আক্কাস আলীর ১৮ বছর বয়সি যুবতী মেয়েকে একই গ্রামের আবুল কালামের ছেলে আ.মমিন (২৩) গত ২৮শে মার্চ সন্ধ্যার পর অপহরণ করে নিয়ে গিয়ে ধর্ষণ করে। এবিষয়ে গত ২ই এপ্রিল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। মামলা তদন্তকারী কর্মকর্তা এসআই আহসানুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে গত মঙ্গলবার রাতে উক্ত আ.মমিনকে গ্রেপ্তার করে। এরপর তাকে কোর্ট হাজতে প্রেরণ করেছে।
এব্যাপারে থানায় ওসি শাহজাহান আলীর সাথে কথা বললে তিনি বলেন, মামলা ২টি অতি গুরুত্বের সাথে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।




