ads

মঙ্গলবার , ১ এপ্রিল ২০১৪ | ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেষ ম্যাচেও হারল বাংলাদেশ

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
এপ্রিল ১, ২০১৪ ৯:৩১ অপরাহ্ণ

183041শ্যামলবাংলা স্পোর্টস : টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচেও হেরেছে বাংলাদেশ। স্বাাগতিকদের বিপক্ষে ৭ উইকেটের সহজ জয় পেয়েছে অস্ট্রেলিয়া।
১ এপ্রিল মঙ্গলবার বিকেলে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৫৩ রান করে স্বাগতিকরা। প্রথম ওভারে আসে মাত্র ১ রান। দ্বিতীয় ওভারে কোনো রান না করেই ক্যাচ আউট হন এনামুল। আর চতুর্থ ওভারে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফিরে যান তামিম ইকবাল (৫)। দলীয় সংগ্রহ তখন ১২ রান। এরপর অধিনায়ক মুশফিকুর রহিম ও অলরাউন্ডার সাকিব হাল হাসান প্রতিরোধ গড়ে তোলেন। দলীয় ১২৪ রানের মাথায় ১৭তম ওভারে ওয়াটসনের বলে ব্রেসনানের হাতে ক্যাচ তুলে দিয়ে মাঠ ছাড়েন অধিনায়ক মুশফিকুর (৪৭)। পরের ওভারে সাজঘরে ফেরেন সাকিব (৬৬)। খেলার শেষ ওভারের শেষ বলে আউট হন নাসির হোসেন ( ১৬)। মাহমুদুল্লাহ রিয়াদ অপরাজিত ছিলেন ৬ রানে।
বাংলাদেশের দেওয়া ১৫৪ রানের জবাবে খেলতে নেমে প্রথম থেকেই বাংলাদেশকে চেপে ধরে অস্ট্রেলিয়া। ১৭.৩ ওভারে ৩ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌছে যায় তারা। এর আগে খেলার ১২তম ওভারে আল-আমিনের বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন ডেভিড ওয়ার্নার (৪৮)। এরপর ১৬তম ওভারে আল-আমিনের বলেই নাসির হোসেনের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন অ্যারন ফিঞ্চ (৭১)। পরের ওভারে ম্যাক্সওয়েলকে বোল্ড করেন মাশরাফির পরিবর্তে দলে নামা তাসকিন আহমেদ। ক্যামেরন হোয়াইট (১৮) ও জর্জ বেইলি (১১) ছিলেন অপরাজিত।
এই বিশ্বকাপে এটাই দুই দলের জন্য শেষ ম্যাচ ছিল। কোন দলই পুরো টূর্ণামেন্টে কোন জয় পায়নি। আজ বাংলাদেশের বিপক্ষে জিততে না পারলে টানা হারের মধ্যেই টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হতো অস্ট্রেলিয়াকে। অস্ট্রেলিয়ার মতো ঠিক একই অবস্থা ছিল বাংলাদেশেরও। টানা তিন হারে টুর্নামেন্ট এরই মধ্যে শেষ হয়েছিল স্বাগতিকদের। খালি হাত নিয়েই মাঠে নামার জন্য প্রস্তুত ছিল মুশফিক বাহিনী। বাংলাদেশ দলের হারের শুরু সেই শ্রীলংকার বিপক্ষে হোম সিরিজ থেকে। এরপর এশিয়া কাপে আফগানিস্তান, টি২০ বিশ্বকাপে হংকংয়ের কাছে হার- সবই ভুলে যেতে পারতো এ দেশের ক্রিকেটপাগল মানুষ, যদি কোনোভাবে অস্ট্রেলিয়াকে হারিয়ে দেওয়া যেতো আজ।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ: ২০ ওভারে ১৫৩/৫ (তামিম ৫, এনামুল ০, সাকিব ৬৬, মুশফিক ৪৭, মাহমুদুল্লাহ ৬*, নাসির ১৪; কোল্টার-নাইল ২/১৭, স্টার্ক ১/২৫, ওয়াটসন ১/২৫, বোলিঞ্জার ১/৩১)
অস্ট্রেলিয়া: ১৭.৩ ওভারে ১৫৮/৩ (ফিঞ্চ ৭১, ওয়ার্নার ৪৮, হোয়াইট ১৮*, ম্যাক্সওয়েল ৫, বেইলি ১১*; আল-আমিন ২/৩০, তাসকিন ১/২৪)।
ম্যাচসেরা : অ্যারন ফিঞ্চ।

Need Ads
error: কপি হবে না!