ads

মঙ্গলবার , ১ এপ্রিল ২০১৪ | ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

রামগঞ্জে উপজেলা নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীদের বিজয়

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
এপ্রিল ১, ২০১৪ ১:২৫ অপরাহ্ণ

Upozila-Election-2014-Bijoyমনির হোসেন পাটওয়ারী,রামগঞ্জ (লক্ষ্মীপুর) : ৩১ মার্চ পঞ্চম দফায় অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে রামগঞ্জ চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা বিজয়ী হয়েছে। সোমবার মধ্যরাতে উপজেলা সহকারি রিটানিং অফিসার সূত্রে জানা যায়, চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আ.ক.ম রুহুল আমিন (হেলিকপ্টার প্রতীক) ৯০ হাজার ৫৩৮ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছে। তার নিটকতম প্রতিদ্বন্দ্বি ১৯ দলীয় জোট প্রার্থী ভিপি আবদুর রহিম ( ঘোড়া প্রতীক) পেয়েছেন ২১ হাজার ৭শ ৭৭ ভোট। ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী দেলোয়ার হোসেন বাচ্চু (চশমা প্রতীক) ৮৫ হাজার ৯শ ৩৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ১৯ দলীয় জোট সমর্থিত প্রার্থী জামায়াতের আমিনুল ইসলাম মুকুল (বই প্রতীক) পেয়েছেন ২২ হাজার ভোট। সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী সুরাইয়া আক্তার শিউলি (পদ্ম ফুল প্রতীক) ৮০ হাজার ২২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী ফাতেমা বেগম দুলালী (কলস প্রতীক) পেয়েছেন ২৮ হাজার ৩শ ১২ ভোট।

Shamol Bangla Ads

উলে­খ্য, বিএনপি নেতৃত্বাধীন ১৯ দলের সমর্থিত চেয়ারম্যান প্রার্থী ভিপি আবদুর রহিম (ঘোড়া প্রর্তীক) সোমবার ৩১ মার্চ নির্বাচন চলাকালীন সকাল ১১ টার দিকে সহকারী রিটানিং অফিসার ও রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগের মাধ্যমে ভোট বর্জনের ঘোষণা করেন ও সুষ্ঠু নির্বাচনের সার্থে পুনরায় সকল কেন্দ্রে নির্বাচনের দাবী জানান।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!