ads

সোমবার , ৩১ মার্চ ২০১৪ | ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

দুর্গাপুর কলমাকান্দা উপজেলা মুক্তিযোদ্ধা সম্মাননা অনুষ্ঠান বুধবার উপস্থিত থাকবেন ৩ মন্ত্রী

শ্যামলবাংলা ডেস্ক
মার্চ ৩১, ২০১৪ ৮:১৭ অপরাহ্ণ
দুর্গাপুর কলমাকান্দা উপজেলা মুক্তিযোদ্ধা সম্মাননা অনুষ্ঠান বুধবার উপস্থিত থাকবেন ৩ মন্ত্রী

দুর্গাপুর(নেত্রকোনা) প্রতিনিধি : মরহুম জালাল উদ্দিন তালুকদার ফাউন্ডেশান দুর্গাপুর এর উদ্যোগে ও আয়োজনে দুর্গাপুর কলমাকান্দা উপজেলার সকল বীর মুক্তিযোদ্ধাগনকে সম্মাননা দেওয়া হচ্ছে বুধবার। ফাউন্ডেশানের সভাপতি  বীর মুক্তিযোদ্ধা মরহুম জালাল উদ্দিন তালুকদারের কন্যা জান্নাতুল ফেরদৌস তালুকদার ঝুমা জানান বাবার স্মৃতি,আদর্শ,সেবা,মানবতা এবং শিক্ষার উদ্দেশ্য নিয়েই এই ফাউন্ডেশান প্রতিষ্টিত করা হয়। এর কার্য পরিধি ও পরিচিতি লাভ এবং  বীর মুক্তিযোদ্ধাগনের সম্মানে এই অনুষ্টানের আয়োজন করা হয়। তিনি আরো বলেন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে ডাক,টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী,বিশেষ অতিথি হিসাবে ধর্ম মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ মতিউর রহমান,যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপমন্ত্রী আরিফ খান জয়,সহ-প্রচার সম্পাদক আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটি অসীম কুমার উকিল,সাধারণ সম্পাদক যুব মহিলা আওয়ামীলীগ অপু উকিল এবং নেত্রকোনা-১ দুর্গাপুর-কলমাকান্দা আসনের এমপি ছবি বিশ্বাসকে উপস্থিত জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। এ ছাড়া সাংস্কৃতিক পর্বে দেশ বরেণ্য শিল্পী বারী সিদ্দিকী,চ্যানেল আই সেরা কণ্ঠ ইমরান,ক্ষুদে গানরাজ পড়শী,ক্লোজআপ ওয়ান সেরা শিল্পী পূর্ণকেও আমন্ত্রণ জানানো হয়েছে। স্থানীয় এম.কে.সি.এম পাইলট সরকারী উচ্চ বিদ্যালয়ের মাঠকে অনুষ্টানের স্থান হিসাবে নির্ধারণ করা হয়েছে। অনুষ্ঠানটি সার্থক করে তোলার লক্ষে সকলস্তরের ব্যক্তিবর্গের উপস্থিতি এবং সহযোগিতা চেয়েছেন তিনি।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!