ads

সোমবার , ৩১ মার্চ ২০১৪ | ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝালকাঠিতে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে র‌্যালি মানববন্ধন ও আলোচনা

শ্যামলবাংলা ডেস্ক
মার্চ ৩১, ২০১৪ ৮:১৪ অপরাহ্ণ
ঝালকাঠিতে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে র‌্যালি মানববন্ধন ও আলোচনা

ঝালকাঠি প্রতিনিধি: ‘সবাই মিলে গড়ব দেশ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে ঝালকাঠিতে সোমবার মানববন্ধন, র‌্যালি ও আলোচনা সভা হয়েছে। দুর্র্নীতি দমন কমিশনের (দুদক) দুর্নীতিবিরোধী সপ্তাহ উপলক্ষে দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) ও সচেতন নাগরিক কমিটি (সনাক) যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। মানববন্ধন হয় ডিসি অফিসের সামনের সড়কে। বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ এতে অংশ নেন। একই স্থান থেকে বের হওয়া র‌্যালি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। কালেকটরেট সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা প্রশাসক মোঃ শাখাওয়াত হোসেন প্রধান অতিথি এবং অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ শাহরিয়াজ ও সনাকের সাবেক সভাপতি প্রফেসর মোঃ লাল মিয়া বিশেষ অতিথি ছিলেন। সভাপতিত্ব করেন জেলা দুপ্রক সভাপতি (ভারপ্রাপ্ত) সূজিত কান্তি বসু। দুপ্রকের সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ আলী খান, প্রেস ক্লাব সভাপতি চিত্তরঞ্জন দত্ত, ধর্মীয়নেতা ও দুপ্রক সদস্য আবদুল খালেক নোমানী, ইয়েস প্রতিনিধি দ্বীপরাজ মিস্ত্রী ও সততা সঙ্গের প্রতিনিধি ধ্রুবজ্যোতি মন্ডল বক্তৃতা করেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সূর্যালোক সম্পাদক ও সনাকের ইয়েস কমিটির আহবায়ক হেমায়েত উদ্দিন হিমু।

Need Ads
error: কপি হবে না!