ads

সোমবার , ৩১ মার্চ ২০১৪ | ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ফরিদপুর চিনিকল শ্রমিক নিখোঁজ উদ্ধারের দাবীতে এলাকাবাসীর সড়ক অবরোধ

শ্যামলবাংলা ডেস্ক
মার্চ ৩১, ২০১৪ ৭:৫২ অপরাহ্ণ

MMMMমধুখালী (ফরিদপুর) প্রতিনিধি  :  মধুখালীতে  ফরিদপুর চিনিকলের পরিবহন বিভাগের শ্রমিক শাহ্ মো. রাজন নিখোঁজের ৫ দিনেও উদ্ধার না হওয়ায় ৩১ মার্চ   সোমবার মধুখালী উপজেলাবাসীর ব্যানারে আয়োজিত ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ ও মানববন্ধন কর্মসূচি পালন করে এলাকাবাসী । বেলা সাড়ে ১০টা থেকে ১২টা পর্যন্ত দেড় ঘন্টা এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এলাকাবাসী ২৪ ঘন্টার মধ্যে রাজনকে উদ্ধারের দাবী জানান। পুলিশ প্রশাসনের আশ্বাসের প্রেক্ষিতে দেড় ঘন্টা  পর তারা অবরোধ তুলে নেয়। অবরোধ ও মানববন্ধন কর্মসূচি চলা কালে বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মির্জা আহসানুজ্জামান আজাউল, শ্রমিক নেতা শাহ্ মো. গোলাম মোস্তফা বাকি, মেহেদী হাসান মুন্নু, ইকবাল হোসেন ইকবাল, মির্জা কালিমুল­াহ সুজন, মোঃ নাসিরউদ্দীন জনি,রানা,সাইফুজ্জামান লাভলু, প্রমুখ। অবরোধের সময় উভয় পাশের দুরপাল­ার যাত্রীবাহী পরিবহন ও মালবাহী শত শত বাস ট্রাক আটকা পড়ে। নিখোঁজ রাজনের  ৩ বছরের শিশু পুত্র তাওফিক বাবার খোঁজে ছবি সম্বলিত ব্যানার বুকে বেধে মানববন্ধনে অংশ নেয়।

Need Ads
error: কপি হবে না!