ads

সোমবার , ৩১ মার্চ ২০১৪ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

রাজনগরে ভোট কেন্দ্রের বাহিরে বিজিবি’র ধাওয়া খেয়ে পুকুরে পড়ে ১ জনের মৃত্যু

শ্যামলবাংলা ডেস্ক
মার্চ ৩১, ২০১৪ ৭:২৮ অপরাহ্ণ
রাজনগরে ভোট কেন্দ্রের বাহিরে বিজিবি’র ধাওয়া খেয়ে পুকুরে পড়ে ১ জনের মৃত্যু

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজারের রাজনগর উপজেলায় বিজিবি’র ধাওয়া খেয়ে পুকুরে পড়ে শামীম আহমদ(৪৫) নামে ১ জনের মৃত্যৃ হয়েছে।  সোমবার বিকেল ৪টার সময় রাজনগর উপজেলার গবিন্দবাটি এলাকায় এ ঘটনাটি ঘটে। নিহত শামীম উপজেলার মনসুরনগর ইউনিয়নের কাটাজুড়ি গ্রামের মবশ্বির মিয়ার ছেলে ।
স্থানীয় সূত্রে জানা যায়, রাজনগর উপজেলার গবিন্দবাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট গ্রহন শেষ হলে বিজিবি সদস্যরা হঠাৎ ভোট কেন্দ্রের বাহিরে দাঁড়ানো অবস্থায় লোকজনকে সরাতে ধাওয়া করলে এ সময় শামীম আহমদ সেখান থেকে দৌড়িয়ে যাওয়ার সময় রাস্তার পাশে পুকুরে পড়ে  ডুবে মারা যান। পরে স্থানীয় এলাকাবাসী পুকুর থেকে তার লাশ উদ্ধার করেন ।
মৌলভীবাজারের অতিরিক্ত পুলিশ সুপার সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!