ads

রবিবার , ৩০ মার্চ ২০১৪ | ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

রাণীনগরে আবারো চোরাই মালামাল,চুরির কাজে ব্যাবহৃত যন্ত্রপাতি সহ ৩ জন গ্রেফতার

শ্যামলবাংলা ডেস্ক
মার্চ ৩০, ২০১৪ ৭:৩১ অপরাহ্ণ
রাণীনগরে আবারো চোরাই মালামাল,চুরির কাজে ব্যাবহৃত যন্ত্রপাতি সহ ৩ জন গ্রেফতার

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগর থানা পুলিশ অভিযান চালিয়ে আবারো চোরাই মালামাল ও চুরি কাজে ব্যাবহৃত যন্ত্রপাতি উদ্ধারসহ ৩ জনকে গ্রেফতার করেছে । এর আগে  শনিবার ভোররাতে পুলিশ বিপুল পরিমান চোরাই মালামাল,চুরির যন্ত্রপাতি সহ ৩ জনকে গ্রেফতার করে।
পুলিশ জানায়,  শনিবার ভোর রাতে গ্রেফতারকৃতদের দেয়া তথ্যের ভিত্তিতে গতকাল রবিবার বেলা ১০ টায় অভিযান চালিয়ে পূর্ব বালু ভরা গ্রামের আফতাব কাজীর ছেলে রেজাউল ইসলাম ওরফে লুক্কা (৪২) সহ তার বাড়ী থেকে বিষ্ণপুর গ্রামের ফজলুর রহমানের ছেলে নাজির উদ্দীন (২৮) ও রাতোয়াল গ্রামের জহির উদ্দীনের ছেলে মিঠু হোসেন (৪২) কে গ্রেফতার করে । এছাড়া পূর্ববালু ভরা গ্রামের আব্দুল খালেকের ছেলে এনামুল হক (২৭) এর বাড়ী থেকে বিভিন্ন দোকানের চুরি যাওয়া মালামাল ও শিক্ষা প্রতিষ্ঠানের কম্পিউটারের বিভিন্ন যন্ত্রাংশ, ৩টি মোবাইল ফোনসহ প্রায় ২০ হাজার টাকার চোরাই মালামাল এবং চুরি কাজে ব্যাবহৃত বিভিন্ন যন্ত্রপাতি উদ্ধার করে।
এর আগে  শনিবার ভোররাতে থানাপুলিশ আবাদপুকুর থেকে থানায় ফেরার সময় সিম্বা স্ট্যান্ডে বস্তায় ভরানো বিপুল পরিমান চোরাই মালামাল,চুরি কাজে ব্যাবহৃত যন্ত্রপাতি উদ্ধার সহ ৩ জন কে গ্রেফতার করে।

Need Ads
error: কপি হবে না!