আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : আদমদীঘির সান্তাহার উপহার সিনেমা হলের মালিক বিশিষ্ট ব্যবসায়ী ও সাবেক মেরিন কর্মকর্তা মজিবর রহমান ২৮মার্চ শুক্রবার ভোর রাতে তার নিজ বাস ভবন সান্তাহারে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি …… রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর। তিনি ২ ছেলে, ৩ মেয়ে, নাতী-নাতনীসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। ওই দিন সকাল সাড়ে ১১টায় মরহুমের ১ম নামাজে জানাজা সান্তাহার ডাক বাংলা মাঠে ও ২য় নামাজে জানাজা নিজ বাড়ী দমদমা গ্রামের ঈদগাহ মাঠে অনুষ্ঠান শেষে পারিবারিক কবর স্থানে তাঁকে দাফন করা হয়।




