ads

শনিবার , ২৯ মার্চ ২০১৪ | ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কালিহাতীতে প্রাণী সম্পদ উন্নয়ন কেন্দ্রের ভিত্তি প্রস্তর স্থাপন

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
মার্চ ২৯, ২০১৪ ৭:১০ অপরাহ্ণ

28.03.14টাঙ্গাইল প্রতিনিধি : ডাক ও টেলি যোগাযোগ এবং তথ্য প্রযুক্তি মন্ত্রী , বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুল লতিফ সিদ্দিকী এমপি প্রধান অতিথী হিসাবে উপস্থিত থেকে শুক্রবার বিকাল ৫টায় কালিহাতী উপজেলা প্রাণী সম্পদ উন্নয়ন কেন্দ্রের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। পরে উপজেলা নির্বাহী অফিসার মোহা:রফিকুল ইসলামের সভাপতিত্বে উপজেলা প্রাণী সম্পদ কার্যালয় চত্ত¡রে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

Shamol Bangla Ads

আলোচনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডা: বিনয় কুমার নাগ ও কালিহাতী উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মোজহারুল ইসলাম তালুকদার । অনুষ্ঠানে বক্তব্য রাখেন, পৌর মেয়র আনছার আলী বিকম । এসময় উপস্থিত ছিলেন,বর্তমান উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন মোল­া, নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান আ.মজিদ তোতা ও মনোয়ারা বেগম, সহকারী কমিশনার (ভূমি) ইসরাত সাদমিন, কালিহাতী প্রাণী সম্পদ কর্মকর্তা রৌশনী আক্তার প্রমুখ। উলে­খ্য কালিহাতী উপজেলা প্রাণী সম্পদ উন্নয়ন কেন্দ্রের ২তলা বিশিষ্ট ভবনটি ৮৫ লক্ষ টাকার ব্যায়ে নির্মিত হচ্ছে।

Need Ads
error: কপি হবে না!