রেজাউল করিম বকুল, শ্রীবরদী (শেরপুর) : ‘দুর্যোগের নেই কোনো দিনক্ষণ, প্রস্তুত থাকব সারাক্ষণ’ এই শ্লোগানকে সামনে রেখে শেরপুরের শ্রীবরদীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে। ২৭ মার্চ বৃহস্পতিবার এডিপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন প্রকল্পের দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির উদ্যোগে উপজেলা পরিষদ থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

পরে উপজেলা পরিষদ চত্ত¡রে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবা শারমিনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা এডিপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন প্রকল্পের অফিসার হাফিজুল হক সোহাগ, উপজেলা কৃষি অফিসার এফএম মোবারক আলী, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোশারফ হোসেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা মাহবুব জামান ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাকিবুল হাসান প্রমূখ। এতে স্থানীয় কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়।




