ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ৭৬ টি কেন্দ্রের সবকটির ফলাফল অনুযায়ী বিএনপি সমর্থিত প্রার্থী জিয়াউল ইসলাম জিয়া (আনারস ) ৫৮ হাজার ৩শ ৯৫ ভোট পেয়ে বেসরকারি ভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী আওয়ামীলীগ ইকরামুল হক (মোটর সাইকেল) ৫৬ হাজার ২শ ৭৮ ভোট পেয়েছে।




