ads

শুক্রবার , ২১ মার্চ ২০১৪ | ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

পরকীয়ার জের : গৌরনদীতে দু’সন্তানের জনকের আত্মহত্যা

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
মার্চ ২১, ২০১৪ ৭:১৪ অপরাহ্ণ

Agailjhara Mapঅপূর্ব লাল সরকার, গৌরনদী (বরিশাল) : পরকীয়া প্রেমের তথ্য ফাঁস হওয়ায় প্রেমিকা গৃহবধূর নিকট আত্মীয়দের অমানুষিক নির্যাতন ও সাদা স্ট্যাম্পে স্বাক্ষর গ্রহণ করার অভিমানে বিষপান করে আত্মহত্যা করেছে দু’সন্তানের জনক আরজান হাওলাদার (৩৫)। গতকাল শুক্রবার সকালে বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মৃত্যুবরণ করেছে।

Shamol Bangla Ads

স্থানীয় একাধিকসূত্রে জানা গেছে, গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের বাদুরতলা গ্রামের মৃত জবেদ আলী হাওলাদারের পুত্র ও দু’সন্তানের জনক আরজান হাওলাদারের সাথে পার্শ্ববর্তী বাড়ির ইতালী প্রবাসী আজিজুল সরদারের স্ত্রী দু’সন্তানের জননী শিল্পী বেগমের সাথে দীর্ঘদিন থেকে পরকীয়া সম্পর্ক গড়ে ওঠে। এনিয়ে বুধবার রাতে শিল্পীর চাচা শশুর এমারত সরদার, জন্নু সরদার ও তাদের সহযোগীরা আরজানকে বেধরক মারধর করে একটি সাদা স্ট্যাম্পে স্বাক্ষর আদায় করে নেয়। এনিয়ে ওইদিন রাতে আরজানের সাথে তার স্ত্রী রেহানা বেগমের বাকবিতন্ডা হয়। পরবর্তীতে বৃহস্পতিবার সকালে উভয় ঘটনার প্রেক্ষিতে অভিমান করে আরজান বিষপান করে। মূমূর্ষ অবস্থায় তাকে প্রথমে গৌরনদী ও পরে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে সে মারা যায়। আরজানের ভাই এসকেন্দার হাওলাদার জানান, আত্মহত্যা প্ররোচণার ঘটনায় তারা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।

গৌরনদীতে খাল খনন কাজের উদ্বোধন

বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন-বিএডিসি’র উদ্যোগে বরিশালের গৌরনদী উপজেলার উত্তর সরিকল ওয়াপদা খাল খনন কাজের উদ্বোধন করা হয়েছে।
গতকাল বিকেলে খাল খনন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবুল কালাম। বিশেষ অতিথি ছিলেন গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. জামাল উদ্দিন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি খন্দকার শাহেআলম মঞ্জু, বিএডিসি’র সহকারী প্রকৌশলী ওয়াহিদ মুরাদ, উপ-সহকারী প্রকৌশলী মতিলাল রায়, মো. জাহাঙ্গীর হোসেন, ইউপি সদস্য সোহরাব হোসেন, সাবেক ইউপি সদস্য ও আওয়ামীলীগ নেতা মতিয়ার রহমান শরীফ, জহির উদ্দিন বরুণ, যুবলীগ নেতা জানে আলম, আ. মালেক গোমস্তা, জিয়াউল হক জুয়েল ও আল মামুন স্বপন প্রমুখ।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!