ads

শনিবার , ১৫ মার্চ ২০১৪ | ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

রাঙামাটির ৩ উপজেলায় নির্বাচন আজ : নিরাপত্তা জোরদার

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
মার্চ ১৫, ২০১৪ ১২:১৫ অপরাহ্ণ

Army Pic(Rangamati-Kawkali)জসীম উদ্দিন তালুকদার, রাঙামাটি : কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে চতুর্থ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে আজ ১৫ মার্চ শনিবার রাঙামাটির ৩ উপজেলা কাউখালী, বাঘাইছড়ি ও বরকল উপজেলার নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সকার ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। এ লক্ষে সুষ্ঠু ও অবাধ নির্বাচন অনুষ্ঠানের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে প্রশাসন।

Shamol Bangla Ads

নির্বাচনী এলাকার ভোট কেন্দ্রে সংশ্লিষ্ট কর্মকর্তা ,পুলিশ ও আনসার-ভিডিপি’র পাশাপাশি কেন্দ্রের বাইরে দূরত্ব বজায় রেখে সেনাবাহিনী,বিজিবি ও পুলিশের তিন স্তরের নিরাপত্তা বলয়ের স্ট্রাইকিং ফোর্স দায়িত্ব পালন করবে।উপজেলা নির্বাচনের রিটার্নিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোহাম্মদ রফিকুল করিম গতকাল বিকালে বলেন,উপজেলা নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। তিনি বলেন, তিন উপজেলায় ৫জন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট এর নেতৃত্বে মোবাইল টিম থাকবে। তারমধ্যে ৩জন উপজেলা নির্বাহী অফিসার ও ১২জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্বে নিয়োজিত থাকবেন। তাছাড়া সেনাবাহিনী, বিজিবি ও পুলিশের স্ট্রাইকিং ফোর্স মাঠে রয়েছে এবং গতকালকেই হেরিকপ্টারে বাঘাইছড়ির ৬টি ও বরকলের ২টি কেন্দ্রে সরঞ্জামাদিসহ সংশ্লিষ্টদের পাঠানো হয়েছে। রিটার্নিং অফিসার এক প্রশ্নের জবাবে বলেন,প্রতিপক্ষ প্রার্থীদের যেসকল অভিযোগ পাওয়া গেছে তা আইন শৃঙ্খলা বাহিনীর নিকট পাঠানো হয়েছে। নির্বাচনী এলাকায় কোন সমস্যা নেই বলেও রিটানিং অফিসার জানিয়েছেন। রাঙামাটির ৩০৫ পদাতিক ব্রিগেডের ব্রিগেড মেজর শাহ মোস্তফা ফয়সাল বলেন,নির্বাচনের ২দিন আগে ১৩ মার্চ থেকে নির্বাচনী এলাকায় সেনাবাহিনীর টহল জোরদার করা হয়েছে। কাউখালীতে সেনাবাহিনী ও বরকলে বিজিবি স্ট্রাইকিং ফোর্সের দায়িত্ব পালন করবে। তাছাড়া তিন উপজেলায় সেনাবাহিনী, বিজিবি ও পুলিশের তিন স্তরের পৃথক স্ট্রাইকিং ফোর্স নিরাপত্তার দায়িত্বে থাকবে বলেও সংশ্লিষ্ট সূএ জানিয়েছে। তিন উপজেলায় ৭৫টি কেন্দ্রের ৩৬৭টি বুথ বা কক্ষে ভোট গ্রহণ চলবে। এখানে মোট ভোটারের সংখ্যা ১ লাখ ২৬ হাজার ৪৪। তারমধ্যে পুরুষ ৬৬৮১৭ ও মহিলা ৫৯২২৭। তিন উপজেলায় চেয়ারম্যান পদে ১০জন,ভাইস চেয়ারম্যান ১১জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪জন প্রতিদ্বন্ধিতা করছেন। কাউখালীতে চেযারম্যান পদে তজন হলেন-আওয়ামীলীগ সমর্থিত এসএম চৌধুরী(ঘোড়া),বিএনপি সমর্থিত অমরেন্দ্র রোয়াজা(মোটর সাইকেল) ও স্বতন্ত্র প্রাথী অর্জুন মনি চাকমা(আনারস)। ভাইস চেয়ারম্যান পদে ৩জন হলেন-জসিম উদ্দিন খোকন(তালা),মংসুইইউ চৌধুরী(চশমা) ও মোঃ নাসির উদ্দিন(টিউবওয়েল)। মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২জন হলেন-এ্যানি চাকমা কৃপা(প্রজাপতি) ও জান্নাতুল ফেরদৌস(কলস)। বাঘাইছড়ি উপজেলায় চেয়ারম্যান প্রার্থী ৩জন হলেন-জেএসএস(এমএন লারমা) সমর্থিত সুদর্শন চাকমা(ঘোড়া),জেএসএস(সন্তু লারমা) সমর্তিত বড়ঋষি চাকমা(দোয়াতকলম) ও স্বতন্ত্র (ইউপিডিএফ কর্তৃক মৌন সমর্থিত) বিশ্বজিৎ চাকমা (আনারস)। এ উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে ৫ প্রার্থী হলেন-চিএ বিকাশ চাকমা(বই),দীপ্তিমান চাকমা (তালা),প্রদীপ কুমার চাকমা(চশমা),জ্ঞানেন্দু চাকমা(টিয়াপাখি)ও আব্দুল কাইয়ুম(টিউবওয়েল)। সুমিতা চাকমা বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হওয়ায় বাঘাইছড়িতে মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন হচ্ছে না। বরকল উপজেলায় চেয়ারম্যান পদে প্রতিদ্বন্ধি ৪ প্রার্থী হলেন-আওয়ামীলীগের সন্তোষ কুমার চাকমা(দোয়াতকলম),জেএসএস(সন্তু লারমা) সমর্থিত একমাএ নারী প্রার্থী মনি চাকমা(হেলিকপ্টার),স্বতন্ত্র প্রার্থী বিহারী রঞ্জন চাকমা(আনারস) ও কমলজ্যোতি চাকমা(মোটর সাইকেল)। ভাইস চেয়ারম্যান পদে ৩জন হলেন-বিধান চাকমা(মাইক),মোঃজাহাঙ্গীর আলম(তালা) ও সুদীর্ঘ চাকমা(বই)। মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্ধি ২ প্রার্থী হলেন-শকুন্তলা চাকমা(পদ্মফুল) ও রায়সোনা চাকমা(প্রজাপতি)। কাউখালী উপজেলায় মোট ভোটার সংখ্যা ৩৬ হাজার ৬৮২। তারমধ্যে পুরুষ ১৮ হাজার ৮শত ও মহিলা ১৭ হাজার ৮শত ৮২। এই উপজেলায় ভোট কেন্দ্রের সংখ্যা ২০টি ও বুথ বা ভোটকক্ষ ১০৫টি। বাঘাইছড়ি উপজেলায় মোট ভোটার সংখ্যা ৫৯ হাজার ৪শত। তারমধ্যে পুরুষ ৩১ হাজার ৫শত ৪২ ও মহিলা ২৭ হাজার ৮শত ৫৮। ভোট কেন্দ্রের সংখ্যা ৩৮টি ও বুথ বা ভোটকক্ষ ১৭৭টি। বরকল উপজেলায় মোট ভোটারের সংখ্যা ২৯ হাজার ৯শত ৬২। তারমধ্যে পুরুষ ১৬ হাজার ৪শত ৬৭ ও মহিলা ১৩ হাজার ৪শত ২৬। বরকলে মোট ভোট কেন্দ্র ১৭টি ও বুথ বা ভোট কক্ষ হল ৮৫টি। আজ ভোট গ্রহণ শেষে উৎসুক ভোটার ও পাহাড়ের জনগণ বিজয়ী প্রার্থীর হাসি দেখার অপেক্ষায় থাকবে।

Need Ads
error: কপি হবে না!