ads

শুক্রবার , ১৪ মার্চ ২০১৪ | ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে আমরা বদ্ধপরিকর : কলারোয়ায় জেলা প্রশাসক নাজমুল আহসান

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
মার্চ ১৪, ২০১৪ ৪:২৪ অপরাহ্ণ

Kalaroa DC Picআরিফ মাহমুদ, কলারোয়া (সাতক্ষীরা) : সাতক্ষীরা জেলা প্রশাসক নাজমুল আহসান বলেছেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে আমরা বদ্ধপরিকর। আচরণবিধি লঙ্ঘণ করলে ভোট বাড়বে না বরং কমবে। জনগণের ভালোবাসা নিয়ে নির্বাচিত হওয়ার প্রত্যাশা ব্যক্ত করে তিনি বলেন, জনগণের সেবার মনোভাব নিয়ে কাজ করতে হবে। বৃহষ্পতিবার বিকেলে কলারোয়া উপজেলা নির্বাচন উপলক্ষ্যে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে ডিসি নাজমুল আহসান আরো বলেন, কোন অবৈধ হস্তক্ষেপ ও অনিয়ম সহ্য করা হবে না। সেরকম হলে জেল ও জরিমানা করা হবে। ভোট কাটলে আমরা চেয়ে চেয়ে দেখবো না। কর্মকর্তাদের নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে হবে। সুষ্ঠু নির্বাচনের জন্য সকলের সহযোগিতা কামনা করেন তিনি। কলারোয়ায় আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষ্যে প্রার্থী, কর্মকর্তা, সাংবাদিক ও সূধিসমাজের সাথে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপ কুমার তালুকদার। উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত ওই অনুষ্ঠানে জেলা নির্বাচন কর্মকর্তা আবুল হোসেনের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন কলারোয়া উপজেলা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মহাসিন আলী, নির্বাহী ম্যাজিস্ট্রেট ইকবাল হোসেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা ফারাজী বেনজির আহম্মেদ ও ওসি মুন্সি মোফজ্জেল হোসেন কনক। সূধীজনদের প্রশ্নত্তোর পর্বে সূধীজন ও প্রার্থীদের মধ্যে বক্তব্য রাখেন কলারোয়া সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর আবু নসর, অধ্যা.এমএ ফারুক, প্রার্থীদের মধ্যে ফিরোজ আহম্মেদ স্বপন, সহিদুল ইসলাম, ঈমান আলী শেখ, আমিনুল ইসলাম লাল্টু ও প্রার্থীর প্রতিনিধি মাও. ওমর আলী। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক গোলাম রহমান, আজাদুর রহমান খাঁন চৌধুরী পলাশ, প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল, অধ্যা.কেএম আনিছুর রহমান, প্রভাষক আরিফ মাহমুদ, জুলফিকার আলী, এমএ সাজেদ, ডা.আসাদুজ্জামান, আ.রহমান, ফিরোজ খাঁনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক ও সূধীজন।

কলারোয়ায় আবারো নির্বাচনী প্রচার মাইক ভাংচুরের অভিযোগ

Shamol Bangla Ads

কলারোয়ায় আবারো নির্বাচনী প্রচার মাইক ভাংচুর ও ছিনিয়ে নেয়ার খবর পাওয়া গিয়েছে। বৃহষ্পতিবার বিকেলে কলারোয়া উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসকের সাথে নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা হওয়ার সময় উপজেলা মোড় এলাকায় নির্বাচনী প্রচার মাইক ভাংচুর ও ছিনিয়ে নেয়ার খবর পাওয়া যায়। জানা গেছে, বিএনপি-জামায়াত সমর্থিত উপজেলা চেয়ারম্যান প্রার্থী শহীদুল ইসলাম মুকুলের কাপ-পিরিচ প্রতীকের নির্বাচনী প্রচার মাইক কে বা কারা ভাংচুর ও ছিনিয়ে নিয়েছে। এর আগেও উপজেলার কয়েকটি স্থানে অনুরূপ ঘটনার অভিযোগ পাওয়া গিয়েছিল। এদিকে, নির্বাচন উপলক্ষ্যে উপজেলা প্রশাসন আয়োজিত মতবিনিময় সভায় জেলা প্রশাসকের সামনেই চেয়ারম্যান প্রার্থী শহীদুল ইসলাম মুকুলের প্রতিনিধি মাও.ওমর আলী তার বক্তব্যে একই অভিযোগ করেন। একই অভিযোগ করেন জাসদ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী সহিদুল ইসলামও। ডিসি নাজমুল আহসান তাৎক্ষনিক ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেটকে বিধি মোতাবেক ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন।

কলারোয়া সীমান্তে ৫০লক্ষাধিক টাকার ভারতীয় রুপা, নৌকা, মদসহ ২ যুবক আটক

ভারত থেকে পাচার হয়ে আসার সময় কলারোয়া সীমান্তে বিপুল পরিমাণ রূপা ও মদসহ দুই যুবককে বিজিবি আটক করেছে। বুধবার রাতে ও বৃহষ্পতিবার প্রায় ৫০লক্ষাধিক টাকার এ পণ্য উদ্ধার হয়। বিজিবি সূত্র জানায়, কাকডাঙ্গা বিওপির কোম্পানি ভারপ্রাপ্ত কমান্ডার নায়েব সুবেদার নাসির, তলুইগাছা বিওপির নায়েব সুবেদার কবিরের নেতৃত্বে বিজিবি বুধবার রাত সাড়ে ৯টার দিকে সীমন্তবর্তী কেঁড়াগাছির আমতলী এলাকার সোনাইনদীর ধার থেকে ভারত থেকে বাংলাদেশে আসার সময় ৩টি বস্তাভর্তি ৫০কেজি রূপা ও ভারতীয় নৌকাসহ ২যুবককে আটক করে। আটককৃতরা হলো- দক্ষিণ ভাদিয়ালী গ্রামের মুনছুর আলীর পুত্র আব্দুল্যাহ (২৭) ও রকিব কাটোয়ারের পুত্র শরিফুজ্জামান (২০)। উদ্ধারকৃত রূপা ও নৌকার আনুমানিক মূল্য ৫৫লাখ ৫২হাজার ৫০টাকা। এদিকে, তলুইগাছা বিওপির বিজিবি সদস্যরা বৃহষ্পতিবার ভোরে কেঁড়াগাছির মজুমদার খাল এলাকা থেকে ৩১ বোতল মদ ও হিজলদী বিওপির বিজিবি সদস্যরা বৃহষ্পতিবার রাতে বড়ালী থেকে ২১ বোতল মদ উদ্ধার করে। উদ্ধারকৃত মদের আনুমানিক মূল্য ৭৮হাজার টাকা।

কলারোয়ায় ৬৭ কেন্দ্রের ১৪৯৪জন নির্বাচনী কর্মকর্তাদের প্রশিক্ষণ

Shamol Bangla Ads

আসন্ন কলারোয়া উপজেলা নির্বাচনে দায়িত্ব পাওয়া কর্মকর্তাদের ২য়দিনের মতো প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও পোলিং কর্মকর্তারা ওই প্রশিক্ষণ অংশ নেন। বৃহষ্পতিবার বিকেলে কলারোয়া শেখ আমানুল্যাহ ডিগ্রী কলেজে অনুষ্ঠিত প্রশিক্ষণে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপ কুমার তালুকদার, জেলা নির্বাচন কর্মকর্তা আবুল হোসেন, কলারোয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা ফারাজী বেনজির আহম্মেদ প্রমুখ। সাতক্ষীরা জেলার বিভিন্ন নির্বাচন কর্মকর্তারা ট্রেনার হিসেবে প্রশিক্ষণ দেন। শুক্রবার কলারোয়া গালর্স হাইস্কুলে অনুরূপ প্রশিক্ষণ অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচন কর্মকর্তা ফারাজী বেনজির আহম্মেদ জানান, উপজেলার ৬৭টি কেন্দ্রের ৪৫২টি বুথে মোট ১৪৯৪জন কর্মকর্তা নির্বাচনী দায়িত্ব পালনের লক্ষ্যে প্রশিক্ষণ নিচ্ছেন। এদের মধ্যে ৭১জন প্রিজাইডিং কর্মকর্তা, ৪৭৫জন সহকারী প্রিজাইডিং কর্মকর্তা ও ৯৪৯জন পোলিং কর্মকর্তা রয়েছেন।

কলারোয়ায় উপাধ্যক্ষ ও ছাত্রকে লাঞ্চিতের ঘটনায় ২ যুবক আটক

কলারোয়া সরকারি কলেজের উপাধ্যক্ষ ও ছাত্রকে লাঞ্চিত করার ঘটনায় দুই যুবককে পুলিশ আটক করেছে। আটকরা হলো- উপজেলার গোপিনাথপুর গ্রামের আ.মজিদের পুত্র ফিরোজ হোসেন সম্রাট (২১) ও যশোর জেলার শার্শা থানার আলাইপুর গ্রামের আ.সামাদ মোল্যার পুত্র হাবিবুর রহমান হাবিব (২০)। থানা সূত্র জানায়, বুধবার রাতে পুলিশ কলারোয়া বাজার থেকে তাদেরকে আটক করে। কলারোয়া সরকারি কলেজের উপাধ্যক্ষ অহিদুল আলম মন্টু ও এক ছাত্রকে লাঞ্চিত করার ঘটনায় দায়েরকৃত মামলায় (নং-১৩,(৩)১৪) তাদের আটক করা হয়েছে বলে জানা গেছে।

কলারোয়ায় ইসলামী ব্যাংকের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

কলারোয়ায় ইসলামী ব্যাংকের ৩১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। বৃহষ্পতিবার প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে মাসব্যাপী গ্রাহক সেবা উন্নয়ন কর্মসূচীর অংশ হিসেবে উপস্থিত গ্রাহকদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ উপলক্ষ্যে ব্যাংকে আয়োজিত অনুষ্ঠানে ব্যাংকের শাখা ব্যবস্থাপক মুহা.হাফিজুর রহমানের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র প্রিন্সিপাল অফিসার আবিদুর রহমান, হাবিবুর রহমান, কর্মকর্তা জহুরুল ইসলাম, নজরুল ইসলাম প্রমুখ।

Need Ads
error: কপি হবে না!