রামগঞ্জ(লক্ষীপুর) প্রতিনিধি : আগামী ৩১ মার্চ পঞ্চম দফায় অনুষ্ঠিতব্য উপজেলা পরিষদ নির্বাচনে রামগঞ্জ উপজেলার প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্ধ সম্পূর্ণ হয়েছে। বৃহস্পতিবার ১৩ মার্চ দুপুরে জেলা রিটার্নিং অফিসার মুহাম্মদ শাহাদাত হোসাইন রামগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে অংশ গ্রহণকারী চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্ধ দেন।
জানা গেছে, চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আকম রুহুল আমিন (হেলিকপ্টার), জেলা বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ভিপি আবদুর রহিম (ঘোড়া), কাঞ্চনপুর ইউপির সাবেক চেয়ারম্যান মোঃ নূর নবী (আনারস), পৌর যুবদলের সাধারণ সম্পাদক আবদুস ছাত্তার মজুমদার (কাপ-পিরিচ), জেলা ইসলামী শাসনতন্ত্র আন্দোলন নেতা অহিদুর রহমান (দোয়াত-কলম), মুক্তিযোদ্ধা নেতা সিরাজ মিয়া (মোটরসাইকেল) প্রতীক বরাদ্ধ পেয়েছেন।
ভাইস চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন বাচ্চু (চশমা), উপজেলা জামায়াতের যুগ্ন-সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম মুকুল (বই), রফিকুল ইসলাম (টিউবওয়েল), রিয়াজুল ইসলাম (তালা), তোফাজ্জল হোসেন মোল্লা (উডোজাহাজ), নুরুল ইসলাম আজাদী ( টাইপ রাইটার) প্রতীক বরাদ্ধ পেয়েছেন।
সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে জেলা মহিলা লীগের সাধারণ সম্পাদিকা সুরাইয়া আক্তার শিউলী (পদ্মফুল), উপজেলা মহিলা দল নেত্রী ফেরদোসী মজুমদার বিউটি (হাঁস) ও ফাতেমা বেগম (কলস) প্রতীক বরাদ্ধ পেয়েছেন।




