ads

বৃহস্পতিবার , ১৩ মার্চ ২০১৪ | ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

রাজনগর ও জুড়ী উপজেলা নির্বাচনে প্রতীক বরাদ্দ

শ্যামলবাংলা ডেস্ক
মার্চ ১৩, ২০১৪ ৭:৪৭ অপরাহ্ণ
রাজনগর ও জুড়ী উপজেলা নির্বাচনে প্রতীক বরাদ্দ

মৌলভীবাজারং প্রতিনিধি : মৌলভীবাজারের রাজনগর ও জুড়ী উপজেলা পরিষদ ৩১ মার্চ রাজনগর ও জুড়ী উপজেলাা নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ে প্রতীক বরাদ্দ দেন রিটার্নিং কর্মকর্তা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জহিরুল ইসলাম।
রাজনগর উপজেলা চেয়ারম্যান পদে মিছবাউদ্দোজা ভেলাই (আনারস) প্রতীক, মোঃ আহমদ বেলাল (টেলিফোন), জামি আহমদ(ঘোড়া), আছকির খাঁন (দোয়াত কলম), আব্দুল মতিন (মোটরসাইকেল), আব্দুল মান্নান (কাপ-পিরিচ) বরাদ্দ পেয়েছেন।
ভাইস চেয়ারম্যান পদে এমএ হাকিম বকস (টিয়াপাখি), ফারুক আহমদ (তালা), মোঃ রফিকুল ইসলাম (টিউবওয়েল), রাম লাল রাজভর (উড়োজাহাজ), রুহুল আলম (মাইক), শরিফ খালেদ (চশমা) ও শহিদুস জামান আনসারী (বাল্ব)।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে মুক্তি চক্রবর্তী (কলস), মোছাঃ ডলি বেগম (পদ্মফুল) ও মোছা. রশিদা জাফর (ফুটবল)।
অপরদিকে জুড়ী উপজেলায় চেয়ারম্যান পদে এমএ মুমিত আসুক (আনারস), নাসির উদ্দিন (দোয়াত-কলম), মোস্তফা কামাল (মোটরসাইকেল) ও মোঃ আসাদ উদ্দিন (কাপ-পিরিচ)।
ভাইস চেয়ারম্যান পদে কিশোর রায় চৌধুরী (তালা), আব্দুর রহমান (বাল্ব), আব্দুস শহিদ (টিয়াপাখি), কবির উদ্দিন (মাইক), মুজিবুর রহমান (উড়োজাহাজ), সুরমান আহমদ চৌধুরী (চশমা),  রামা কান্ত গোয়ালা (টিউবওয়েল) ও শাহেদুল ইসলাম চৌধুরী (বই)।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে আজিবুন খানম (ফুটবল), রঞ্জিতা সরমা (প্রজাপতি) ও হুসনে আরা বেগম (কলস)। এদিকে প্রতিক বরাদ্দ পাওয়ার পর থেকে প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে প্রচার কাজ চালিয়ে যাচ্ছেন ।
জেলা নির্বাচন কর্মকর্তা জেলা নির্বাচন অফিসার কাজী মোঃ ইস্তাফিজুল হক আখন্দ  বিষয়টি নিশ্চিত করেছেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!