ads

বৃহস্পতিবার , ১৩ মার্চ ২০১৪ | ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নরসিংদীর ৩ উপজেলা থেকে ৬ চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
মার্চ ১৩, ২০১৪ ১:৩২ অপরাহ্ণ
নরসিংদীর ৩ উপজেলা থেকে ৬ চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

নরসিংদী প্রতিনিধি : পঞ্চম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে বুধবার নরসিংদী সদর, রায়পুরা ও মনোহরদী উপজেলা থেকে ৬ জন চেয়ারম্যান ও ১ জন ভাইস চেয়ারম্যান পদ প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।

Shamol Bangla Ads

এর মধ্যে মনোহরদী উপজেলা থেকে চেয়ারম্যান পদে প্রত্যাহার করেছেন আওয়ামী লীগ সমর্থক মোঃ নাজমুল হক ও ইসলামী ঐক্যজোটের মোঃ হাবিবুর রহমান, রায়পুরা উপজেলা থেকে বিএনপি সমর্থক মোঃ নুরুজ্জামান, একেএম জাহাঙ্গীর আলম ও মোঃ আব্দুর রহমান, আওয়ামী লীগের সমর্থক মোঃ আব্দুস সাদেক। পক্ষান্তরে সদর উপজেলা থেকে ইসলামী আন্দোলনের সমর্থক ভাইস-চেয়ারম্যান পদপ্রার্থী আরাফাত রহমান। বর্তমানে নরসিংদী সদর উপজেলায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী তামান্না নুসরাত বুবলী এবং বিএনপি মনোনীত প্রার্থী বর্তমান উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মনজুর এলাহী ও ইসলামী আন্দোলন আব্দুল ওয়াহাব মোল্লা, স্বতন্ত্র প্রার্থী মোঃ হাবিবুল্লাহ বাহার হাবিব।
মনোহরদীতে আওয়ামী লীগ মনোনীত সাইফুল ইসলাম খান বীরু, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মোল্লা জহিরুল ইসলাম মুকুল, বিএনপির মনোনীত প্রার্থী মোঃ শাহাদাৎ হোসেন সরকার, বিদ্রোহী প্রার্থী সরদার মোয়াজ্জেম হোসেন, জামায়াত প্রার্থী মোঃ জাকারিয়া, ইসলামী আন্দোলন প্রার্থী মোঃ বেলায়েত হোসেন।
রায়পুরায় আওয়ামী লীগ মনোনীত মোঃ সামসুল হক, বিদ্রোহী প্রার্থী মিজানুর রহমান, বিএনপি মনোনীত মোঃ ফজলুর রহমান, বিদ্রোহী প্রার্থী মোঃ গোলাপ মিয়া।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!