ads

বৃহস্পতিবার , ৬ মার্চ ২০১৪ | ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সাপাহারে গৃহবধুকে উত্যক্ত করায় দুই যুবকের ৬ মাসের কারাদন্ড

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
মার্চ ৬, ২০১৪ ১১:৫২ পূর্বাহ্ণ
সাপাহারে গৃহবধুকে উত্যক্ত করায় দুই যুবকের ৬ মাসের কারাদন্ড

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর সাপাহারে গৃহবধুকে উত্যপ্ত করার সময় যৌন উত্তেজক ঔষধ ও জন্ম নিয়ন্ত্রন সামগ্রীসহ দুই যুবককে আটক করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ রুহুল আমিন মিঞা।
সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নূর ইসলাম জানান, উপজেলার কলমুডাঙ্গা চৌমহনী গ্রামের শরিফুদ্দীনের পুত্র শওকত আলী (২৩) ও আলহাজ্ব জারজিছ আলীর পুত্র কামাল (২৬) দীর্ঘদিন ধরে একই গ্রামের গৃহবধু (২৩) কে বিভিন্ন ভাবে উত্ত¡প্ত ও তাঁর স্বামীকে হুমকী প্রদান করে আসছিল। ঘটনারদিন গত মঙ্গলবার গৃহবধু মরাডাঙ্গা গ্রামে তাঁর পিতার বাড়িতে আসে। ওই রাতেই আনুমানিক ৯ টার সময় উত্ত¡প্তকারী শওকত আলী ও কামাল গৃহবধুর পিতার বাড়িতে এসে তাঁকে উত্ত¡প্ত করে। উত্ত¡প্ত করার এক পর্যায়ে স্থানীয় লোকজন তাঁদেরকে যৌন উত্তেজক ঔষধ ও জন্ম নিয়ন্ত্রন সামগ্রী সহ আটক করে থানায় সোপর্দ করে। গতকাল দুপুরে তাঁদেরকে নির্বাহী অফিসারের দপ্তরে হাজির করা হলে দোষ স্বীকার করায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে দুই যুবককে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।

Need Ads
error: কপি হবে না!