ads

বৃহস্পতিবার , ৬ মার্চ ২০১৪ | ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নওগাঁর পত্নীতলায় দুই মুক্তিযোদ্ধার রাষ্ট্রীয়ভাবে দাফন সম্পন্ন

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
মার্চ ৬, ২০১৪ ১১:৪৩ পূর্বাহ্ণ
নওগাঁর পত্নীতলায় দুই মুক্তিযোদ্ধার রাষ্ট্রীয়ভাবে দাফন সম্পন্ন

পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর পত্নীতলা উপজেলার বীর মুক্তিযোদ্ধা জাতির শ্রেষ্ঠ সন্তান অরুন চন্দ্র সাহা (৬৫) ও মোজাফ্ফর রহমান (৫৮) এর রাষ্ট্রীয়ভাবে দাফন সম্পন্ন হয়েছে মঙ্গলবার।

Shamol Bangla Ads

 উপজেলার মাটিন্দর ইউ.পির ওয়ারী গ্রামের মৃত শ্রীবাস চন্দ্র সাহার পুত্র অরুন চন্দ্র সাহা (৬৫) গত সোমবার সন্ধ্যায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে পরলোক গমন করেছেন। মৃত্যু কালে তিনি স্ত্রী, এক ছেলে, দুই মেয়ে ও আত্মীয় স্বজন সহ বহু সুভাকাঙ্খি রেখে গেছেন।

Shamol Bangla Ads

 মঙ্গলবার তাঁর গ্রামের বাড়িতে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াত মোঃ রফিক এর নেতৃত্বে গার্ড অব অর্নার প্রদান শেষে মাটিন্দর খাড়ি মহা শ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন করা হয়।

 অপর দিকে উপজেলার আমাইড় ইউ.পির মৃধাপাড়ার মৃত ইসমত আলীর পুত্র মোজাফ্ফর রহমান (৫৮) গত সোমবার রাতে সাড়ে ১০টার দিকে নিজ বাসভবনে ইন্তেকাল করেছের। ইন্না লিল্লাহি—- ওয়া ইন্না ইলাহি রাজিউন। মৃত্যু কালে তিনি স্ত্রী, দুই ছেলে ও আত্মীয় স্বজন সহ বহু সুভাকাঙ্খি রেখে গেছেন।

 মঙ্গলবার বাদ যোহর তাঁর গ্রামের বাড়িতে রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়।  এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াত মোঃ রফিক এর নেতৃত্বে তাঁকে গার্ড অব অর্নার প্রদান করেন পত্নীতলা থানার অফির্সাস ইনর্চাজ আবুল কালাম আজাদ সহ সঙ্গীয় ফোর্স।

 

জানাজায় উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ পত্নীতলা উপজেলা শাখার সাবেক কমান্ডার মজিবর রহমান, ডেপুটি কমান্ডার আব্দুল হাই পত্নীতলা উপজেলা প্রেসক্লাব সভাপতি আলহাজ্ব বুলবুল চৌধুরী সহ অন্যান্য মুক্তিযোদ্ধা এবং আত্মীয়-স্বজন ও গ্রামের অন্যান্য মানুষ প্রমূখ।

Need Ads
error: কপি হবে না!