ads

বৃহস্পতিবার , ৬ মার্চ ২০১৪ | ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ভোলাহাটে কবরস্থানে শিবমূর্তি

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
মার্চ ৬, ২০১৪ ১১:১৮ পূর্বাহ্ণ

MURTYভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি : ভোলাহাট আম ফাউন্ডেশনের পশ্চিমে আমবাগানে অবস্থিত কবরস্থান হতে মঙ্গলবার বিকাল প্রায় সাড়ে ৫টার দিকে প্লাষ্টিক কাগজে মুড়ানো ১টি শিব মূর্তি পাওয়া গেছে বলে জানা গেছে।
সরেজমিনে গিয়ে জানা গেছে, উপজেলা পরিষদ সংলগ্ন পশ্চিমে অবস্থিত আম ফাউন্ডেশন আম বাগানের একটি কবরস্থানে বাহাদুরগঞ্জ বাজার গ্রামের আব্দুল লতিবের ছেলে তুহিন(১১) ও একই গ্রামের আব্দুস শুকুরের ছেলে শুভ(১২) ঐদিন বিকালে খেলাধুলা করতে গেলে প্লাষ্টিক কাগজ মুড়ানো অবস্থায় ১টি শিব মূর্তি পায়। শিব মূর্তিটি পেয়ে তারা দু’জনে আতঙ্কিত হয়ে পড়ে। বাড়ীতে এসে সকলে জানাজানি হলে শিব মূর্তিটি নিয়ে ভোলাহাট থানা অফিসার ইনচার্জ এস.এম আবু ফরহাদ ও ওসি(তদন্ত) আনোয়ারুল ইসলাম সহ স্থানীয় জনগণ স্বর্ণকারের নিকটে গেলে মূর্তিটি প্রকৃত পিতলের বলে স্থানীয় স্বর্ণকাররা প্রমাণ করে। শিব মূর্তি পাওয়াকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। অবশেষে স্বর্ণকার মূর্তিটির ব্যাপারে সকলকে অবিহিত করলে চাঞ্চলকর পরিস্থিতি ঠাণ্ডা হয়।

Need Ads
error: কপি হবে না!