ads

রবিবার , ২ মার্চ ২০১৪ | ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্বাসরুদ্ধকর ম্যাচে ভারতকে ১ উইকেটে হারাল পাকিস্তান

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
মার্চ ২, ২০১৪ ১০:৪২ অপরাহ্ণ

Pakistan_Winশ্যামলবাংলা স্পোর্টস : এশিয়া কাপের শ্বাসরুদ্ধকর ম্যাচে চির প্রতিদ্বন্দ্বি ভারতকে ১ উইকেটে পরাজিত করেছে গতবারের চ্যাম্পিয়ন পাকিস্তান। দুই বল হাতে রেখে তারা জয় পায়। তিন খেলায় এটা পাকিস্তানের দ্বিতীয় জয়। বাংলাদেশকে হারিয়ে টুর্নামেন্ট শুরু করলেও টানা দ্বিতীয় ম্যাচ হেরে যাওয়ায় বিদায়ের পথে ভারত।

Shamol Bangla Ads

রবিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ২৪৫ রান করে ভারত। দলের পক্ষে রাইডু ৫৮, রোহিত ৫৬ ও জাদেজার অপরাজিত ৫২ রানের সুবাদে ভারত ৫০ ওভারে ৮ উইকেটে ২৪৫ রান সংগ্রহ করে।
জবাবে পাকিস্তান দুই বল হাতে রেখে ৯ উইকেটে ২৪৯ রান করে। দলের পক্ষে মোহাম্মদ হাফিজ ৭৫ রান করেন। এছাড়া শহীদ আফ্রিদী ১৮ বল খেলে ৩৪ রান করে অপরাজিত ছিলেন। তার ইনিংসে ছিল ২টি চার ও ৩টি ছক্কা।

সংক্ষিপ্ত স্কোর:

Shamol Bangla Ads

ভারত: ৫০ ওভারে ২৪৫/৮ (রোহিত ৫৬, ধাওয়ান ১০, কোহলি ৫, রাহানে ২৩, রাইডু ৫৮, কার্তিক ২৩, জাদেজা ৫২*, অশ্বিন ৯, সামি ০, মিশ্র ১*; আজমল ৩/৪০, তালহা ২/২২, হাফিজ ২/৩৮, গুল ১/৬০)

পাকিস্তান: ৪৯.৪ ওভারে ২৪৯/৯ (শারজিল ২৫, শেহজাদ ৪২, হাফিজ ৭৫, মিসবাহ ১, আকমল ৪, মাকসুদ ৩৮, আফ্রিদি ৩৪*, গুল ১২, তালহা ০, আজমল ০, জুনায়েদ ১*; অশ্বিন ৩/৪৪, মিশ্র ২/২৮, ভুবনেশ্বর ২/৫৬)

ম্যাচ সেরা: মোহাম্মদ হাফিজ।

Need Ads
error: কপি হবে না!