কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি : পঞ্চম দফা উপজেলা নির্বাচনের তফসীল ঘোষনার পর দাখিলের শেষ দিনে গাজীপুর জেলার কালীগঞ্জে উৎসব মূখর পরিবেশে বিভিন্ন দলের প্রার্থীরা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেন। ২ মার্চ রবিবার দাখিলের শেষ দিনে বিকেল ৫টা পর্যন্ত উপজেলা নির্বাচনে বিভিন্ন দলের প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেন।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে আওয়ামী লীগ নেতা মো. মোয়াজ্জেম হোসেন পলাশ, বিএনপি নেতা মো. ফজলুর হক বাগমার নয়ন, বিএনপি বিদ্রোহী প্রার্থী মো. মনির হোসেন, জাগপা নেতা হুমায়ুন কবির ও জাকের পার্টি নেতা জুয়েল কবির। ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগ নেতা আমজাদ হোসেন স্বপন, বিএনপি নেতা কাজী মাহবুব হাসান সুবজ, বিএনপির ১৯ দলের শরীক জামায়াত নেতা মো. খাইরুল হাসান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগের শর্মিলী দাস মিলি, বিএনপির মনিরা বেগম কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মো.কামরুল আহ্সান তালুকদারের কাছে মনোনয়নপত্র দাখিল করেন।
উল্লেখ্য, নির্বাচন কমিশনারের তফসীল অনুযায়ী আজ রবিবার ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। আগমী ৫ মার্চ জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই, ১২ মার্চ প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন এবং ৩১ মার্চ ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।




