ads

রবিবার , ২ মার্চ ২০১৪ | ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আগৈলঝাড়ায় পূজামন্ডপে গিয়ে ভোট চাইলেন আ’লীগ ও বিএনপির ৯ প্রার্থী

শ্যামলবাংলা ডেস্ক
মার্চ ২, ২০১৪ ৬:৫৩ অপরাহ্ণ

Agailjhara Map..আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি : আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ ও বিএনপি’র ৯জন প্রতিদ্ব›দ্বী প্রার্থী ভোট চাইলেন হিন্দু ধর্মাবলম্বীদের একটি পুজামন্ডপে গিয়ে। এ ঘটনা ঘটেছে বরিশালের আগৈলঝাড়ার উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে বাহাদুরপুর এলাকার কালীপূজার মন্ডপে শনিবার মধ্য রাতে।
স্থানীয়সূত্রে জানা গেছে, ওই এলাকার বাৎসরিক কালীপূজা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানকে ভোট প্রার্থণা করার মোক্ষম সুযোগ হিসেবে ব্যবহার করে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘণ করে সেখানে হাজির হন মূর্তিপূজার বিপক্ষে অবস্থান নেয়া  হিন্দু জোটের প্রার্থীসহ আওয়ামীলীগ ও বিএনপি’র ৯জন চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান প্রার্থী। পূজামন্ডপে আওয়ামীলীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী গোলাম মোর্তুজা খান, বিদ্রোহী প্রার্থী গিয়াস খান ও যতীন্দ্র নাথ মিস্ত্রী। বাদ যাননি বিএনপি’র একক চেয়ারম্যান প্রার্থী আফজাল হোসেন সিকদার। ওই পূজামন্ডপে ভোট চান বিদ্রোহী ভাইস চেয়ারম্যান প্রার্থী যুবলীগ নেতা জসীম সরদার, রফিক তালুকদার ও ছাত্রলীগ নেতা অনিমেষ চন্দ্র মন্ডল। একই দলের মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী মলিনা রানী রায় ও বিদ্রোহী প্রার্থী শেফালী রানী সরকার। এসময় বর্তমান জনপ্রতিনিধিরা গত পাঁচবছরে তাদের কর্মকান্ডের গুণকীর্তন করে বক্তব্য দেয়ার পাশাপাশি নতুন প্রার্থীরা নিপীড়িত হিসেব আগামীতে বিভিন্ন উন্নয়নমুলক কাজসহ জনগণের পাশে থাকার কথা ব্যক্ত করে ভোট প্রার্থণা করেন। পূজা অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন সংশ্লিষ্ট রাজিহার ইউপি চেয়ারম্যান ইলিয়াস তালুকদার, বাকাল ইউপি চেয়ারম্যান বিপুল চন্দ্র দাস প্রমুখ।
জেলা নির্বাচন কর্মকর্তা মো. দুলাল তালুকদার জানান, আচরণবিধির ২০ অনুচ্ছেদে কোন ধর্মীয় উপাসনালয় বা প্রতিষ্ঠানে গিয়ে ভোট প্রার্থণা করা যাবেনা। তাছাড়া প্রতীক বরাদ্দ না হওয়া পর্যন্ত প্রার্থীরা পথসভা থেকে শুরু করে কোন ধরণের সভা-সমাবেশ করতে পারবেনা এবং ভোট চাইলে নির্বাচণী আচরণবিধি ভঙ্গের আইনে তা শাস্তিযোগ্য অপরাধ বলে বিবেচিত হবে। প্রসঙ্গত, ৪র্থ দফা তফসিলে ৬ মার্চ মনোনয়নপত্র প্রত্যাহার ও ৭ মার্চ প্রতীক বরাদ্দ হবে। নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৩ মার্চ।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!