ads

রবিবার , ২ মার্চ ২০১৪ | ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কুষ্টিয়ার দুই উপজেলায় ঢিলেঢালাভাবে হরতাল পালিত

শ্যামলবাংলা ডেস্ক
মার্চ ২, ২০১৪ ৪:১২ অপরাহ্ণ

hortal.notunkhobor2কুষ্টিয়া প্রতিনিধি : নির্বাচনে কারচুপির অভিযোগে কুষ্টিয়ার কুমারখালী ও খোকসাতে ১৯ দলের ডাকা অর্ধদিবস হরতাল ঢিলেঢালাভাবে পালিত হচ্ছে। রবিবার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত হরতাল চলাকালীন সময়ে উপজেলার ১৯ দলীয় জোটের নেতা-কর্মীদের কোন মিছিল মিটিং বা পিকেটিং করতে দেখা যায়নি।
দুই উপজেলার কোথাও কোন ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।  অর্ধদিবসে এ হরতালে কুষ্টিয়া-রাজবাড়ী সড়কে যানচলাচল ছিলো স্বাভাবিক। তবে খোকসা ও কুমারখালীতে আংশিক দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। কুমারখালীর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তও(ওসি) লুৎফর রহমান বলেন,  হরতালকে কেন্দ্র করে যেকোনো ধরনের নাশকতা এড়াতে শহরের বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে।
উলে­খ্য, দ্বিতীয় দফার উপজেলা পরিষদ নির্বাচনে ভোট কারচুপি ও ভোটদানে বাঁধার দেওয়ার অভিযোগে পরদিন গত ২৮ ফেব্র“য়ারি ১৯ দলীয় জোটের পক্ষ থেকে এই অর্ধদিবস হরতাল আহ্বান করা হয়।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!