শ্যামলবাংলা ডেস্ক : খাদ্যমন্ত্রী ও ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক কামরুল ইসলাম বলেছেন, উপজেলা নির্বাচনে অংশগ্রহণ নিয়ে বিএনপি দিনে ৩ বেলা মিথ্যাচার করছে। তিনি ১ মার্চ মনিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বাশিপ) আয়োজিত এক আলোচনা সভায় ওই কথা বলেন। এসময় তিনি বলেন, বিএনপি জাতীয় নির্বাচনে অংশগ্রহণ না করলেও, উপজেলা নির্বাচনে অংশগ্রহণ নিয়ে সকালে, বিকাল ও রাতে সমানে মিথ্যাচার করছে।

কামরুল বলেন, স্বাধীনতাবিরোধীরা আবারও ছোবল মারার সুযোগ খুঁজছে। সাময়িক অস্থিরতা তারা বন্ধ করেছে, কিন্তু আবারও তারা ছোবল মারতে পারে। নতুন প্রজন্মকে সাথে নিয়ে এই শক্তিকে নির্মূল করতে হবে। তিনি বলেন, স্বাধীনতাবিরোধী শক্তির সকল ষড়যন্ত্র মোকাবেলা করতে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
সংগঠনের আহ্বায়ক অধ্যাপক ড.আব্দুল মান্নান চৌধুরীর সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষক নেতা আলাউদ্দিন সিদ্দিকী, কৃষক লীগের সহ সভাপতি এম এ করিম, সাবেক ছাত্রনেতা আব্দুল হান্নান প্রমুখ।




