ads

শুক্রবার , ২৮ ফেব্রুয়ারি ২০১৪ | ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বাবুগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন : প্রার্থীদের গনসংযোগ অব্যাহত

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
ফেব্রুয়ারি ২৮, ২০১৪ ৩:৫১ অপরাহ্ণ
বাবুগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন : প্রার্থীদের গনসংযোগ অব্যাহত

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি : আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনের প্রতীক বরাদ্ধ পাওয়ার পর এবার প্রার্থীরা নির্বাচনী প্রচার প্রচারনায় ব্যস্ত হয়ে পড়েছেন এর অংশ হিসেবে উপজেলা চেয়ারম্যান প্রার্থী আ’লীগ মনোনীত প্রার্থী উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক সরদার খালেদ হোসেন স্বপন(কাপ পিরিচ),মার্কার প্রতীক নিয়ে দিনভর জাহাঙ্গীর নগর ইউনিয়নের ব্র্যাক্ষনদিয়া,সিলনদিয়া,জাহাপুর,আগরপুর সহ বিভিন্ন এলাকায় গনসংযোগ করেন এবং বিভিন্ন স্থানে মতবিনিময় সভায় বক্তব্যে রাখেন । পরে তিনি সন্ধায় উপজেলার ক্ষুদ্রকাঠী এলাকায় এক মতবিনিময় সভায় মিলিত হয়।

Shamol Bangla Ads

অপরদিকে বর্তমান উপজেলা চেয়ারম্যান ও চেয়ারম্যান প্রার্থী সুলতান আহম্মেদ খান এর পক্ষে গতকাল বুধবার সকালে উপজেলার মাধবপাশার ইউনিয়ন চেয়ারম্যান অহিদুল ইসলাম খান মাধবপাশা বাজার, মুশুরিয়া ,তিন মঠ এলাকা, সহ বিভিন্ন এলাকায় ব্যাপক গনসংযোগ করেন। গনসংযোগ,শেষ মুশুরিয়া ইসলামীয়া আলিম মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।ওই মাদ্রাসার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ নূরুল ইসলাম খান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মোফাজ্জেল হোসেন শরীফ। বক্তব্যে রাখেন অধ্যক্ষ মোঃ শহীদুল ইসলাম,প্রভাষক আলী হোসেন ।
এছাড়াও বিএনপির মনোনীত প্রার্থী কামরুল আহসান খান হিমুর (দোয়াত কলম) প্রতীকের সর্মথনে গতকাল দিনভর বাবুগঞ্জ উপজেলা বিএনপি ও অংগসংগঠনের নেতা কর্মীরা কেদারপুর ইউনিয়নের স্টীমারঘাট বাজার,চান্দের বাজার,ক্লাবগঞ্জ বাজার,কাশিগঞ্জ বাজার,কেদারপুর খেয়াঘাট,বাহেরচর,রাকুদিয়া সহ বিভিন্ন এলাকায় গনসংযোগ করেন।এ সময় বিভিন্ন বাজারে দলীয় নেতা কর্মীরা দোয়াত কলম প্রতীকের ভোট প্রদানে আহŸান জানান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ইসরত হোসেন কচি তালুকদার,সহ-সভাপতি সরোয়ার মাহমুদ সিকদার,যুগ্ন সাধারন সম্পাদক আঃ করিম হাওলাদার,বিএনপির নেতা ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন মৃধা,মিজানুর রহমান,মনিরুজ্জামান মিল্টন,যুবদল সভাপতি আওলাদ হোসেন,সাধারন সম্পাদক মহসীন আলম,মিজানূর রহমান সিকদার,আক্তার হোসেন রতন,কামরুল ইসলাম,সৌরভ প্রমূখ।
আরেক উপজেলা চেয়ারম্যান প্রার্থী বজুলর রহমান মাষ্টার গতকাল সকালে উপজেলার রাকুদিয়া নতুন হাট সবুজ বাংলা কিন্ডারগার্টেন, চাদঁপাশা, আগরপুর, রহমতপুর রেজিষ্ট্রি অফিস, খানপুরায় ব্যাপক গনসংযোগ ও ভোটারদের সাথে কুশল বিনিময় করেন।

বাবুগঞ্জে সবুজ বাংলা স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান

বাবুগঞ্জ উপজেলার রাকুদিয়া নতুন হাট সংলগ্ন সবুজ বাংলা কিন্ডারগার্টেন কেজি স্কুলের ৬ষ্ঠ বার্ষিক ক্রীড়া ২ দিন ব্যাপী প্রতিযোগিতা গতকাল বৃহস্পতিবার সমাপ্ত হয়েছে। গতকাল স্কুল মাঠে সমাপনী ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক ইমদাদুল হক মিলন খান। অনুষ্ঠিত হয়।¡ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বীরমুক্তিযোদ্ধা রত্তন আলী শরীফ। শুভেচ্ছা বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ সবুজ খান, উপজেলা চেয়ারম্যান প্রার্থী ও সাবেক চেয়ারম্যান বজলুর রহমান মাষ্টার, ভাইস চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব মুহাম্মদ নূরউদ্দিন খান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রাইম ডায়াগনষ্টিক ও ন্যাশনাল মেডিকেল সার্ভিসের ব্যবস্থাপনা পরিচালক মোঃ কামাল সরদার, আ’লীগ নেতা কাজী জসিম উদ্দিন শুভ, মাছুম রেজা, মাওলানা নাসির উদ্দিন মাহামুদ খান। অনুষ্ঠান পরিচালনা করেন অধ্যাপক নূরনবী রাসেল ও মাষ্টার আলমগীর হোসেন।

Need Ads
error: কপি হবে না!