ads

মঙ্গলবার , ২৫ ফেব্রুয়ারি ২০১৪ | ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

পিলখানা ট্রাজেডিতে নিহত কর্ণেল জাহিদের ৫ম মৃত্যুবার্ষিকী আগৈলঝাড়ায় পালিত

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
ফেব্রুয়ারি ২৫, ২০১৪ ৭:১৬ অপরাহ্ণ
পিলখানা ট্রাজেডিতে নিহত কর্ণেল জাহিদের ৫ম মৃত্যুবার্ষিকী আগৈলঝাড়ায় পালিত

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি : ঢাকার পিলখানায় বিডিআর বিদ্রোহে নিহত আগৈলঝাড়ার কৃতী সন্তান কর্ণেল এবিএম জাহিদ হোসেন চপলের ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার গ্রামের বাড়ি বরিশালের আগৈলঝাড়া উপজেলার চাঁদত্রিশিরা গ্রামে মঙ্গলবার দিনব্যাপী কোরআন খানি, কবর জিয়ারত, মিলাদ ও দোয়া অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান গোলাম মোর্তুজা খান, বীর মুক্তিযোদ্ধা আইউব আলী মিয়া, জাহিদের বড়ভাই ভোলার সাব-রেজিস্টার বিএম মোসাদ্দেক হোসেন বাদল, আওয়ামীলীগ নেতা গিয়াস খান, বাদশা হাওলাদার, ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম বাবুল ভাট্টি, জাহিদের ভাই আ. রব হাওলাদার ও তার পরিবারসহ স্থানীয় লোকজন।

আগৈলঝাড়া উপজেলা পরিষদ নির্বাচনে আ’লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীর গণসংযোগ

Shamol Bangla Ads

বরিশালের আগৈলঝাড়া উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের বিদ্রোহী চেয়াম্যান প্রার্থী রুস্তম সেরনিয়াবাত মঙ্গলবার দিনব্যাপী উপজেলার রতœপুর ইউনিয়নের করিমবাজার, দুশুমীবাজার, বারপাইকা, ত্রিমুখী, হাওলা, গৈলা ইউনিয়নের কাঠিরা, রামেরবাজার, রাজিহার ইউনিয়নের ভালুকশী, গোয়াইল, ছোট বাশাইল গনসংযোগ করেছেন। এসময় তিনি বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের কাছে উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে দোয়া ও ভোট চান। গণসংযোগের সময় দলীয় নেতাকমীদের একাংশ তার সাথে উপস্থিত ছিলেন।

শোক
আবুল কাশেম সরদার

বরিশালের আগৈলঝাড়ায় যুবলীগ নেতা সাইদুল সরদারের চাচা আবুল কাশেম সরদার (৯৯) বার্ধক্যজনিত কারণে সোমবার দুপুরে নিজবাড়িতে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহে….রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে, ৬ মেয়ে,নাতি-নাতনীসহ বহু আত্মীয়স্বজন রেখে গেছেন। একই দিন বাদ মাগরিব মরহুমের জানাজার নামাজ শেষে উপজেলার বড় বাশাইল গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে।

Need Ads
error: কপি হবে না!