হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি : আসন্ন কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা নির্বাচনে বিএনপির এক ও আওয়ামীলীগের একাধিক চেয়ারম্যানসহ ১০ প্রার্থী ভোটযুদ্ধে মাঠ সরগরম রাখছেন।এক্ষেত্রে বড় দু’দলের প্রার্থীদের বিরামহীন গণসংযোগে উপজেলার সর্বত্রই এখন আন্দনঘন পরিবেশ বিরাজ করছে। প্রত্যন্ত গাম-গঞ্জের চায়ের দোকান থেকে শুরু করে বিভিন্ন ব্যাবসা প্রতিষ্ঠান ও অফিস পাড়ায় প্রতিদিন ভোর থেকে গভীর রাত পর্যন্ত চলছে প্রার্থী ও সমর্থকদের অব্যাহত গণসংযোগ।এ নির্বাচন বিএনপি-আ’লীগের অস্তিত্বের লড়াই।কেননা গত নির্বাচনে স্বল্প ভোটের ব্যবধানে বিএনপির জহিরুল ইসলাম মবিন ও আ’লীগের আয়ুব আলী জাতীয় পার্টির জনপ্রিয় প্রার্থী আব্দুল কাদির স্বপনের সাথে স্বল্প ভোটের ব্যবধানে পরাজিত হয়েছিলেন।এবার জাতীয় পার্টির কোনো প্রার্থী না থাকায় এবং আওয়ামীলীগের একাধিক প্রার্থী থাকায় সুবিধাজনক অবস্থানে রয়েছেন বিএনপির চেয়ারম্যান প্রার্থী মবিন।তার পরও কে হবেন হোসেনপুরের সুযোগ্য চেয়ারম্যান তা নিয়ে চলছে ভোটারদের মধ্যে নানা হিসাব-নিকাশ।তবুও জয়ের লক্ষে চলছে আওয়ামীলীগ ও বিএনপির প্রার্থীর স্বপক্ষে বিরামহীন প্রচারাণা।
আগামী ১৫ মার্চের হোসেনপুর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীরা হলেন-উপজেলা বিএনপির আহবায়ক ও দলের একক প্রার্থী মোঃ জহিরুল ইসলাম মবিন(দোয়াত-কলম),উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ আযুব আলী (আনারস),সাধারন সম্পাদক শাহ মাহবুবুল হক (কাপ-পিরিছ),সিপিবিরমোঃ সোরহাব উদ্দিন মড়ল(মোটর সাইকেল)। ভাইস চেয়ারম্যান (পুরুষ)প্রার্থীরা হলেন- বিএনপির অধ্যাপক নরুল আমিন পারভেজ(উড়োজাহাজ),আওয়ামীলীগের মোস্তাফিজুর রহমান মোবারিছ (তালা-চাবি),আশরাফ হোসেন কবির(চশমা)।মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীরা হলেন- বিএনপির শারমিন স্বপন(প্রজাপতি),রোকেয়া বেগম(কলসি) ও আওয়ামীলীগের সেলিনা সারোয়ার(হাঁস)।তিন পদের প্রার্থীরাই জয়ের মালা ছিনিয়ে আনতে মাঠ-ঘাট চষে বেড়ানোর পাশাপাশি দিচ্ছেন নানা উন্নায়নের প্রতিশ্রæতি।




